কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫১ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী। ছবি: সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, সন্ধ্যায় ধানমন্ডির বাসায়ই ছিলেন জাকী। রাত ১০টার দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দুজনেই কানাডায় থাকেন। সন্তানরা দেশে ফেরার দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

মৃত্যুকালে সৈয়দ সালাহউদ্দিন জাকীর বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন।

১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। সম্প্রতি তিনি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন। একটি 'অপরাজেয় একা' অন্যটি 'ক্রান্তিকাল'। ২০২১ সালে একুশে পদক লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১০

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১১

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১২

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৩

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১৪

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১৫

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১৬

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১৭

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১৮

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

২০
X