বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৩:৫৪ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক স্ট্যাটাসে কী রহস্য ছড়ালেন মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত।
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত।

বর্তমানে মাতৃত্বকালীন অবসর কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ছেলেকে নিয়েই তার সব ব্যস্ততা। এর মাঝেও নিজের যাপিত জীবনের নানা অনুষঙ্গ নিয়ে তিনি হাজির হন দর্শকদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় প্রকাশ করেন সেসব মুহূর্তের ছবিও।

সোমবার ভোর ৪টা ১৬ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন নায়িকা। যে পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে রহস্য।

মাহি ওই পোস্টে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লিখেছেন, ‘মানুষের সঙ্গে যুদ্ধ করা সম্ভব, জিনের সঙ্গে না।’

মাহি তার এই স্ট্যাটাসে ঠিক কী বোঝাতে চেয়েছেন তা ঠাওর করা বেশ কষ্টসাধ্য কাজ। হঠাৎ এই নায়িকার এমন মন্তব্য কাকে উদ্দেশ্য করে লেখা তাও বোঝার কোনো উপায় নেই ভক্তদের।

ওই পোস্ট ঘিরে রহস্য আরও বাড়ে যখন পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই কমেন্ট বক্স বন্ধ করে দেন তিনি। অনেকেই মনে করছেন, মাহি কী তবে নিজের সংসার নিয়েই এমন ইঙ্গিতপূর্ণ কথা লিখলেন। না হলে ওই পোস্টে কোন জীবনযুদ্ধের ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী!

এদিকে, রহস্যময় এই পোস্টের আগে আরও কয়েকটি পোস্ট দেন মাহি। ওই পোস্টের ঠিক ১০ ঘণ্টা আগে দেওয়া একটি পোস্টে কুয়াকাটা যাওয়ার কথা জানান। তারও ৪ ঘণ্টা আগে মাহি ভক্তদের জানান দেন, তিনি শিগগিরই চিকনি চামেলি হয়ে ফিরবেন। জানান, আর মাত্র দুই মাস পরেই জিমের মাধ্যমে নিজেকে ফিট করে মিডিয়ায় ফিরবেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারকে বিয়ে করেন মাহি। ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন।

গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার। বর্তমানে ফারিশকে নিয়েই তার দিন কাটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১০

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১১

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১২

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৩

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৫

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৬

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X