বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলতি মাসের ৮ তারিখে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা রয়েছে তার। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের একটি ছবিতে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।

শুটিংয়ের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও সক্রিয় আছেন মাহি। এবার তিনি রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন চাইবেন।

সংবাদমাধ্যমে মাহি বলেন, ‘আমার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। এখন আমি দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’

সিনেমার জন্য পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তাকে ওজনও কমাতে বলেছিলেন। ওজন কমাতে পেরেছেন কি? এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘আর বলবেন না। ওজন কমাতে গিয়ে বাড়িয়ে ফেলেছি। প্রতিদিন ভাবি ভাত খাব না। লাভ কী। ভাত না খেয়ে পাস্তা, বার্গার, পিৎজা খাচ্ছি। জানি না পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক আমাকে দেখে ভয় পান কিনা। খুব চিন্তায় আছি। শুটিং এগিয়ে আসছে, দেখা যাক বাকি সময়টাতে কিছু একটা করে ফেলব।’

বর্তমান ব্যস্ততার বিষয়ে মাহি বলেন, ‘প্রতি সপ্তাহে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ যেতে হচ্ছে। কোনো না কোনো মিছিল-মিটিং তো আছেই। পাশাপাশি নিজের ব্যবসাটাও দেখতে হচ্ছে। ফলে হাতে ছবির অনেক অফার এলেও গ্রহণ করতে পারছি না। জাতীয় সংসদ নির্বাচনের পর পুরোদমে শুটিংয়ে ফেরার ইচ্ছা আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X