কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

কাকে মারতে চাইলেন পরীমণি?

নায়িকা পরিমণি। ছবি : সংগৃহীত
নায়িকা পরিমণি। ছবি : সংগৃহীত

সম্প্রতি চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডির সাথে সাক্ষাৎকার দিয়েছেন আলোচিত নায়িকা পরিমণি। সাক্ষাৎকারে একের পর এক ওয়েব সিরিজ আর চলচ্চিত্রে চুক্তি নিয়ে নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দেন।

সোমবার (২ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডির ফেসবুক পেজে ৩ মিনিট ১৩ সেকেন্ডের এক সাক্ষাৎকারে পরীমণির ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ উঠে এসেছে।

উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে পরীমণি বলেছেন, ‘সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনি জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।’

নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি? উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেছেন, ‘পরীমণির নাকি তিন-চারটি জামাই আছে। আগেরও দুইটা বাচ্চা আছেসহ অনেক কিছুই। যখন জেলে ছিলাম, তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই ২০ দিনের মধ্যে এ গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি জেলে যায় এক রকম। আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কলড আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কী ভাই! এটা কোনো কথা!’

প্রশ্ন ছিল, ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছা করে? পরীমণির উত্তর, ‘সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনি জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।’

বাস্তব জীবনে পরীমণি কি কাউকে পিটিয়েছে? উপস্থাপিকার করা এমন প্রশ্নে পরীমনি বলেন, ‘হ্যাঁ, ভীষণ, অনেক অনেক অনেক আছে এমন। সবচেয়ে মজার বিষয় হলো, ওরা মার খায়, কিছু বলে না, মার খেয়ে চুপ হয়ে থাকে।’

একই প্রশ্নের উত্তরের শেষাংশে পরীমণি বলেন, ‘আমি বলতে চাই, তুমি কারও অবর্তমানে তার সম্পর্কে কথা বলছ— জেলে থাকুক আর যেখানেই থাকুক, সে যদি বেঁচে থাকে, তার সঙ্গে তোমার যদি দেখা হয় বা সে সামনে আসে, তখন তুমি কী করবা? কীভাবে ডিল করবা তাকে? আবার কেউ যখন আমাকে নিয়ে ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে, তার সঙ্গে কোনো না কোনো দিন দেখা হতেই পারে বা আমার প্রয়োজনের তাগিদে তাকে খুঁজে নেব। আমি জানি না তখন তারা কীভাবে ডিল করবে আমাকে, সেটির জন্য সবাই যেন প্রস্তুত থাকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

১৩

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১৪

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৫

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১৬

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৭

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

১৮

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

১৯

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

২০
X