বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই যুগ পর আবারও ‘গুড লাক বাংলাদেশ’

বাংলাদেশ ক্রিকেট দল, শুভ্র দেব ও কোনাল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল, শুভ্র দেব ও কোনাল। ছবি : সংগৃহীত

১৯৯৯ সালে ইংল্যান্ডে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের সপ্তম আসরে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই আসরে বাংলাদশ দলকে উৎসাহ দিয়েছিল ‘গুড লাক বাংলাদেশ’ গানটি। সেবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। এতে গানটি আরও জনপ্রিয় হয়ে ওঠে।

অভিনেতা আসাদুজ্জামান নূরের লেখা গানটিতে সুর করেছিলেন সংগীতশিল্পী শুভ্র দেব। এতে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, শাকিলা জাফর ও শুভ্র দেব। ২৪ বছর পর সেই গানটি আবারও নতুন করে আসছে।

ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর বসেছে ভারতে। এ উপলক্ষে ‘গুড লাক বাংলাদেশ’ গানটি নতুন করে রেকর্ড করা হয়েছে। এবার তাতে কণ্ঠ দিয়েছেন শুভ্র দেব ও কোনাল।

গানটির বিষয়ে শুভ্র দেব বলেন, ‘১৯৯৯ সালে বাংলাদেশ নর্দাম্পটনে বিশ্বকাপে যখন প্রথমবারের মতো পাকিস্তানকে হারায়, তখন এই গান গেয়ে পথে পথে মিছিল হয়েছিল। অভিনেতা আসাদুজ্জামান নূর আমার ঐকান্তিক অনুরোধে গানটি লিখেছিলেন।’

শুভ্র দেব আরও বলেন, ‘আমার সঙ্গে কোনাল অসাধারণ গেয়েছেন। অনেক বছর পর বাংলাদেশের শ্রোতারা একজন ভালো সংগীতশিল্পী পেল। কোনালের প্রতিভায় আমি মুগ্ধ। এত কঠিন গানটি তিনি যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে গেয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১০

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১১

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১২

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৩

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৪

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৫

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৭

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৮

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৯

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

২০
X