বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৩:৩৪ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মোটা অঙ্কের প্রস্তাব ছেড়ে ‘মুজিব’ সিনেমায় ১ টাকাই নিলেন শুভ

‘মুজিব’ সিনেমার পোস্টার এবং অভিনেতা আরিফিন শুভ। ছবি : সংগৃহীত
‘মুজিব’ সিনেমার পোস্টার এবং অভিনেতা আরিফিন শুভ। ছবি : সংগৃহীত

মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবিটি দেখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পাশে বসেই সিনেমাটি দেখেছেন তিনি। ৮৩ কোটি টাকা বাজেটের এই সিনেমায় অরিফিন শুভ পারিশ্রমিক নিয়েছেন ১ টাকা। যদিও তাকে বলা হয়েছিল— যত চাইবেন ততই দেওয়া হবে। এমনকি মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল শুভকে। সেই প্রস্তাব উপেক্ষা করে তিনি নিয়েছেন ১ টাকা। কারণ হিসেবে অভিনেতা শুভ সংবাদমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এ স্যাক্রিফাইস কিছুই না। মনে হয়েছে, এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তার চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব’।

তিনি আরও বলেন, ‘পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যাই হোক, আমি নেব না। এ-ও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এই সিনেমায় থাকবে, পরিশ্রম করব— ফ্রি কাজ করব না। আমি এক টাকা নেব, নিয়েছি।’

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটির ডিস্টিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল। সিনেমার পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।

ছবিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১০

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১১

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১২

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৪

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৫

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৬

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৭

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৯

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

২০
X