বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

যা থাকছে শিরোনামহীনের ‘বাতিঘর’ অ্যালবামে

‘শিরোনামহীন’ ব্যান্ড সদস্যরা। ছবি : সংগৃহীত
‘শিরোনামহীন’ ব্যান্ড সদস্যরা। ছবি : সংগৃহীত

নিজেদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’ প্রকাশের প্রস্তুতি নিয়েছে দেশের ব্যান্ড ‘শিরোনামহীন’। অ্যালবাম সাজানো হয়েছে ১০টি গান দিয়ে। ইতোমধ্যে কাজ এগিয়েছে অনেকটা।

প্রথমে মুক্তি পাবে অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘বাতিঘর’। মিউজিক ভিডিও আকারেই আসবে সেটি। বাকি গানগুলোর ভিডিও বিরতি দিয়ে একে একে প্রকাশিত হবে।

আগামী বছরের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট ট্যুর রয়েছে শিরোনামহীন ব্যান্ডের। গানগুলোর ভিডিও ধারণের পরিকল্পনা রয়েছে দলের সদস্যদের। ভারত, কানাডা, নেপাল, ইন্দোনেশিয়ায় শুটিং মিউজিক ভিডিওর শুটিং হবে বলে জানা গেছে।

‘শিরোনামহীন’ ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘সব গান হবে আনপ্লাগড। একেবারে অ্যাকুস্টিক সাউন্ড পাবে শ্রোতারা’।

তিনি বলেন, আমরা অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি গানে। শ্রোতারা যেন প্রতিটি ইনস্ট্রুমেন্টের লাইভ ভার্সন শুনতে পারেন তা-ই এই উদ্যোগ। সবচেয়ে বড় কথা, মানুষ গান শোনে মনের খোরাকের জন্য, সেখানে লাইভ গানের একটা ভিন্ন চাহিদা রয়েছে।’

জানা গেছে, এরই মধ্যে সাতটি গানের রেকর্ড শেষ হয়েছে। বাকি তিনটি গানের ডামিও হয়েছে।

এই অ্যালবামে প্রকাশ হতে যাচ্ছে তাদের ‘এই অবেলায়’ গানের সিক্যুয়াল ‘এই অবেলায় ২’। এ বিষয়ে জিয়াউর বলেন, “অ্যালবামের ‘প্রিয়তমা’ শিরোনামের গানে জানানো হবে প্রেমিকার প্রতি ভালোবাসা। ‘বাতিঘর’ গানের বার্তা হলো—বাতিঘরের কাছ থেকে আলো নিয়ে চলে যায় সবাই। ‘নিঃশব্দপুর’ গানে পাখিদের আকুলতা বোঝানো হবে। প্রবাসীদের আবেগ-অনুভূতিকে ঘিরে তৈরি হয়েছে ‘কত দূর’ গানটি। প্রতিটি গানেই এমন কিছু আবেগ থাকবে। সমাজের প্রতি কিছু প্রশ্নও রাখা হয়েছে গানে। কিছু প্রশ্ন করেছি এমনটা কি হওয়া খুব বেশি কঠিন!” অ্যালবামের ৯টি গানই লিখেছেন জিয়া। একটি লিখেছেন শেখ ইশতিয়াক। সুর করেছেন ব্যান্ডের সদস্যরা।

সব সব গান প্রকাশিত হলে সেগুলো নিয়ে বই আকারে একটি সংকলন অ্যালবাম তৈরি হবে বলে জানা গেছে। যেখানে যুক্ত থাকবে ইউটিউব লিংকের কিউআর কোড, যেটি স্ক্যান করলেই শ্রোতারা গানগুলো পাবেন। এর আগে তাদের সর্বশেষ ‘দি অনলি হেডলাইনার’ অ্যালবামটিও এভাবে প্রকাশিত হয়েছিল।

বর্তমানে শিরোনামহীন ব্যান্ডের লাইনআপে আছেন জিয়াউর রহমান জিয়া, বেজিস্ট ও গীতিকার, কাজী আহমেদ শাফিন, ড্রামার, শেখ ইশতিয়াক, ভোকালিস্ট, সাইমন চৌধুরী, কি-বোর্ডিস্ট, দীপু সিনহা, গিটারিস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X