বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

পূজায় বর্ণিল তারকাদের ফেসবুক

পূজা চেরি, সুষমা সরকার, অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
পূজা চেরি, সুষমা সরকার, অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

অষ্টমী, নবমী ও দশমীতে পূজার রঙে বর্ণিল হয়ে উঠেছিল তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম। নিজ নিজ পোস্টে নানাভাবে ভক্তদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করেছেন পর্দার শিল্পীরা। সঙ্গে জুড়ে দিয়েছেন বাহারি সব স্থিরচিত্র। যেমন গালে রং মাখা ছবি পোস্ট করে চিত্রনায়িকা পূজা চেরি লিখেছেন, ‘দশমী মানেই আবার আরেক বছরের অপেক্ষা শুরু। এই দিনটি মাকে বিদায় জানানোর দিন। শুভ বিজয়ার অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা’।

স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘আমাদের পূজো। সবাইকে মহানবমীর শুভেচ্ছা।’

দিদিমার শাড়ি পরে অভিনেত্রী সুষমা সরকার কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘আমার দিদিমার শাড়িতে আমি। দিদিমা বেঁচে নেই। কিন্তু তার শাড়িটি রয়ে গেছে। মানুষ চলে যায়, কিন্তু থেকে যায় তার কত কত স্মৃতি। দিদিমাকে আমরা দিদি বলে ডাকতাম, সম্বোধন করতাম তুই বলে। দিদি আমাকে একটু বেশি ভালোবাসত। কত কিছু যে লুকিয়ে রাখত আমাকে দেওয়ার জন্য, গাছের আম, বড়ই, নাড়ু কখনো কখনো তার ছেলেমেয়েরা তাকে যে টাকা দিত সেখান থেকে লুকিয়ে আমাকে টাকাও দিত। এমন নিঃস্বার্থ ভালোবাসা আর কোথায় পাব।’

মণ্ডপে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করেছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। সঙ্গে জুড়ে দিয়েছেন ছোট একটি কবিতা। লিখেছেন, ‘মাঝে এবার যাওয়ার সাজে, বিসর্জনের বাজনা বাজে, বল তবে মুখের রবে, আসছে বছর আবার হবে’।

অভিনেত্রী হুমায়রা সুবাহ লিখেছেন, ‘প্রতিটা নারীর ভিতরেই দুর্গা আছে। হিন্দু ধর্মের সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

ঐচ্ছিক অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০

সংসদ সদস্য বাচ্চুকে সর্তক করল জামায়াত 

নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী

১০

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

১১

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী / দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়

১২

বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর

১৩

করমুক্ত আয়সীমা নিয়ে নতুন প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

১৪

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

১৫

সংঘর্ষে নিহতের জেরে পাল্টাপাল্টি মামলা, পুরুষশূন্য ৪ গ্রাম

১৬

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

১৭

নিয়ন্ত্রণহীন পিকআপ কেড়ে নিল নবম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

১৮

ভাড়া নৈরাজ্য, অটোরিক্সা-সিএনজি আটকে দিল শিক্ষার্থীরা

১৯

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

২০
X