বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রশংসা পাচ্ছে যাহের আলভীর ‘বিচ্ছেদ’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অভিনেতা হিসেবেই পরিচিতি যাহের আলভীর। অভিনয় করেছেন প্রায় তিন শতাধিক নাটকে। প্রথমবার পরিচালনা করেন ‘বিচ্ছেদ’ শিরোনামের একটি নাটক। শুধু পরিচালনা নয় একই সঙ্গে এতে অভিনয় ও একটি নজরুল গীতিতে কণ্ঠও দিয়েছেন এ অভিনেতা।

পরিচালনার প্রথম নাটকেই পাচ্ছেন প্রশংসা। মুক্তির দুই মাস পরেও সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির ক্লিপ ভেসে বেড়াচ্ছে। নেটিজেনরা মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন অনেকেই আবার এই নাটকের পার্ট দুই করারও দাবি জানিয়েছেন। ইতোমধ্যে নাটকটি ইউটিউবে প্রায় ২৩ লাখ মানুষ দেখেছেন।

‘বিচ্ছেদ’ শিরোনামের এই নাটকে দেখা যায় একজন খ্রিষ্টান ধর্মের ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে যায় সামিরা এবং সমাজ পরিবারের চাপে তারা আলাদা হওয়ার পথে। অবশেষে তারা এক হওয়ার সিদ্ধান্ত নিলেও মেয়ের বাবা শর্তজুড়ে দেয় ছেলেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে। শর্ত মেনে ধর্মান্তরিত হয়ে একেবারে খাঁটি মুসলিম হয়ে যায় এবং সামিরাকেও নামাজের দাওয়াত দেয়। কিছুদিন না যেতেই মডার্ন বউ বেশ বিরক্ত হয়। এক সময় সামিরা জানায়, সে ‘বিচ্ছেদ’ চায়। এভাবেই এগিয়েছে নাটকের গল্প।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা যাহের আলভী বলেন, ‘আমি আসলে ভাবিনি আমার প্রথম পরিচালিত নাটক এত প্রশংসা পাবে। আমার অন্য ১০টা কাজের চেয়ে ‘বিচ্ছেদ’ ছিল একেবারে ভিন্ন আঙ্গিকে। নিজের কাজে এমন অভাবনীয় সাড়া আমাকে আপ্লূত করেছে।’

নাটকটির চিত্রনাট্য লিখেছেন স্বাধীন শাহ। এতে আলভী ছাড়া আরও অভিনয় করেছেন ইফফাত আরা তিথি, রকি খান, মৌ শিখা, খলিলুর রহমান কাদেরী, ইশরাক পায়েল প্রমুখ। গত ঈদুল আজহায় নাটকটি সি-গ্যাল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X