বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজের সঙ্গে অভিনয়ের বিষয়ে মুখ খুললেন ইধিকা

শরিফুল রাজ ও ইধিকা পাল। ছবি : সংগৃহীত
শরিফুল রাজ ও ইধিকা পাল। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ‘কবি’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। পরিচালক জানিয়েছিলেন, গল্প শুনে নিজেই সিনেমাটি প্রযোজনা করতে চেয়েছিলেন শাকিব। কিন্তু পরে তা আর হয়ে ওঠেনি। এবার শোনা যাচ্ছে নতুন খবর। এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ। তার বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। তবে এই নায়িকা জানিয়েছেন তার দিক থেকে এখনো কিছু জানানো হয়নি। খবর আনন্দবাজার।

ইধিকা বলেন, ‘এখনই নিশ্চিত করে কিছু বলতে পারব না। নানান জায়গায় বিভিন্ন কিছু লেখা হচ্ছে। কেউ আবার নিশ্চিতভাবে লিখে দিয়েছেন আমি নাকি রাজের সঙ্গে কাজ করছি। কিন্তু আমার পক্ষ থেকে থেকে এখনো নিশ্চিত করা হয়নি। আমার কাছে চিত্রনাট্য এসেছে। যতক্ষণ না সবটা পড়ছি, ততক্ষণ কোনো সিদ্ধান্তই জানাতে পারব না। তাই যেটা রটছে সেটা ঠিক নয়’।

সিনেমাটির পরিচালক-প্রযোজকও এ বিষয়ে অফিশিয়ালি কিছু জানাতে চাইছেন না। তবে কাজ শুরু হলেই বড়সড় ঘোষণা দেবেন বলে জানান পরিচালক।

সংবাদমাধ্যমকে রাজ বলেন, ‘কাগজ-কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলা উচিত নয়। কাজ শুরু হলে অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্টাক্ট হয়। কাজ শুরু হয় কতটা? তাই আমি অফিশিয়ালি কিছু জানাতে চাই না’। তিনি আরও বলেন, ‘ইধিকা পাল তো ভালো অভিনেত্রী। একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

১০

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

১১

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

১২

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

১৩

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

১৪

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

১৫

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১৬

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১৭

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

১৮

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১৯

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X