বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ডার্ক ওয়ার্ল্ড’ থেকে ফিরে আসার কারণ জানালেন মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমার মাত্র একটি দৃশ্যে শুটিং করে চলচ্চিত্রটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি। ওই সিনেমায় কাজের জন্য নেওয়া পারিশ্রমিকের ৯ লাখ টাকাও ফেরত দিয়েছেন তিনি। ছবিটি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

এভাবে সিনেমাটি থেকে ফিরে আসার বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাননি মাহি। তবে সম্প্রতি সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, সিনেমার প্রযোজক গণমাধ্যমে যেই ভঙ্গিতে কথা বলেছেন তা পছন্দ হয়নি তার। মাহি বলেন, ‘আমি জানতাম না যে, আরেকজন নায়িকা না পেয়ে আমাকে ওই সিনেমায় নিয়েছেন তিনি। এটা হতেই পারে। তা দোষের কিছু না। কিন্তু প্রযোজক যে ভঙ্গিতে কথাটি গণমাধ্যমে বলেছেন, তা ভালো লাগেনি। আমাকে একজন ছোট নায়িকা হিসেবে বিবেচনা করেছেন প্রযোজক। যেটা দেখার পর বেশ বিরক্ত বোধ করেছি। যা আমার কাছে অপমানজনক মনে হয়েছে’।

সিনেমার প্রযোজক কী বলেছিলেন? জানতে চাইলে মাহি বলেন, গণমাধ্যমকর্মীদের কাছে ওই প্রযোজক জানিয়েছেন, ছবিটি পরীমণিকে নিয়ে করার কথা ছিল। তাকেই কাজে নিতে চেয়েছিলেন। কিন্তু পরী রাজি না হওয়ায় মাহিকে নিয়েছেন।

চিত্রনায়িকা মাহি আরও বলেন, ‘সংবাদমাধ্যমে তার এভাবে কথা বলা আমার কাছে যথোপযুক্ত মনে হয়নি। আমাকে ছোট করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে—অন্যের ছেড়ে দেওয়া ছবিই করি আমি। তবে পরীমণির জন্য রাগ করিনি। তার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব আমার নেই। আমাদের সম্পর্ক ভালো। কিন্তু এ বিষয়ে প্রযোজকের ওয়ে অব টকিং ভালো লাগেনি আমার’।

ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান নায়িকা মাহির বিষয়ে বলেন, ‘শুরুর দিকে মাহি আমাকে জানিয়েছিলেন, তিনি এই ছবিতে আর কাজ করবেন না। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি’।

জানা গেছে, চলচ্চিত্রটির একটি দৃশ্যে প্রথম দিন শুটিংয়ের পর প্যাকআপ হয় মাহিয়া মাহির কাজ। মাঝে একদিন বিরতির পর আবারও কাজ শুরুর কথা ছিল। এর মধ্যেই একটি ভিডিও নজরে আসে নায়িকার। যা দেখে বিরক্ত বোধ করেন এবং নির্ধারিত দিন আর শুটিংয়ে যাননি মাহি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে উঠেই কড়া জবাব দিলেন লিওনেল মেসি!

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

সরকার জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

গোল করে প্রথমে এগিয়ে গিয়েও স্বপ্নভঙ্গ, কী ভুল ছিল ইংল্যান্ডের

মেসিদের অলআউট অ্যাটাকে মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি

১০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী / জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

১১

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

১২

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১৩

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

১৪

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১৫

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

১৬

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

১৭

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

১৮

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

১৯

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

২০
X