বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

তপু খানের পরিচালনায় অপূর্ব-ইরফান সাজ্জাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সময়ের অন্যতম অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইরফান সাজ্জাদ। সর্বশেষ তারা ‘মাস্টার প্ল্যান’ নাটকে অভিনয় করেন। সাস্পেন্স থ্রিলার ঘরানার গল্পে নির্মিত ‘ডার্ক জাস্টিস’ শিরোনামের একটি নাটকে দীর্ঘ ৮ বছর পরে পর্দায় হাজির হচ্ছেন তারা। দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন নির্মাতা তপু খান। ভারতের চেন্নাই থেকে আসা ফাইট ডিরেক্টরের নির্দেশনায় প্রথমবার নাটকে অ্যাকশন করেছেন অপূর্ব।

‘ডার্ক জাস্টিস’ শিরোনামের নাটকটি প্রসঙ্গে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘একটা সুন্দর গল্প ডার্ক জাস্টিস। সাস্পেন্স থ্রিলার ঘরানার এমন গল্পে খুব একটা কাজের সুযোগ হয়নি। আমার চরিত্রেও নতুনত্ব আছে। দর্শকদের অবশ্যই ভালো লাগবে।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘এই প্রজেক্টের গল্পটা খুবই স্ট্রং, তাছাড়া এখানে অপূর্ব ভাইয়ার মতো শিল্পী রয়েছেন যার কারণে কাজটা করতে রাজি হয়েছি। তিনি আমাকে পছন্দ করেন, স্নেহ করেন এবং উনিও আমার বেশ পছন্দের একজন মানুষ।’

দেশীয় কন্টেন্ট নিয়ে এ অভিনেতার অভিযোগ, ‘লেখক-নির্মাতারা একের অধিক বা দুজন প্রটাগনিস্ট নিয়ে গল্প লেখা হয় না বা নির্মাণ হয় না। আমরা চাই এমন ধরনের গল্প নিইয়ে নির্মাণ হোক। বিশেষ করে আমি তো চাই, অপূর্ব, নিশো ভাইদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। কিন্তু সেরকম গল্প বা প্রজেক্ট পাই না।’

নির্মাতা তপু খান বলেন, ‘কাজটি নিয়ে খুব আশাবাদী। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার সাফল্যের পর একটি ভালো কাজ করেছি। এ নাটকে অপূর্ব ভাইকে অ্যাকশন লুকে দেখা যাবে। গল্প ও অপূর্ব ভাইয়ের চরিত্রে নতুনত্ব আছে। প্রযোজক মুন্না ভাইকে ধন্যবাদ। তার মতো করে যদি অন্য প্রযোজকরা মাল্টিকাস্টিং নিয়ে ভাবতো তাহলে ইন্ডাস্ট্রি পরিবর্তন সম্ভব।’

‘ডার্ক জাস্টিস’ নাটকটিতে আরও অভিনয় করেছেন সায়লা সাবি, রাশেদ মামুন অপু, মাখনুন সুলতানা মাহিমা, মনিরা মিঠু, জয়রাজ, শাহেদ আলী সুজন, অনিন্দিতা মিমি, স্বরন সাহা, রওনক রিপন প্রমুখ। নাটকটি শিগগিরই ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১০

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১১

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১২

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৩

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৪

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৫

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৬

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৭

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৮

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৯

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

২০
X