বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আসছে চরকির প্রথম ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেই কেউ’ 

সুনেরাহ বিনতে কামাল ও এফ এস নাঈম। ছবি : সংগৃহীত
সুনেরাহ বিনতে কামাল ও এফ এস নাঈম। ছবি : সংগৃহীত

কনটেন্টপ্রেমীদের জন্য সেপ্টেম্বর মাস হয়ে উঠছে ‘সেপ্টেমব্লাস্ট’। চার সপ্তাহের প্রতিটি সপ্তাহে একটি করে নতুন কনটেন্ট আনছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এর শুরু হয়েছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘ইনসাফ’ মুক্তির মাধ্যমে।

দ্বিতীয় সপ্তাহে আসছে নতুন কনটেন্ট ‘খুব কাছেরই কেউ’— যা চরকির প্রথম ফ্ল্যাশ ফিকশন। এটি আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি ফ্ল্যাশ ফিকশন সম্পর্কে বলেন, ‘এ ধরনের কনটেন্ট জীবনের ছোট ছোট মুহূর্তকে সিনেম্যাটিক আঙ্গিকে তুলে ধরে। ব্যাপ্তিতে ছোট হলেও দর্শকের মনে এর প্রভাব গভীর হবে।’

আলফা-আই-এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, ‘সব ধরনের কনটেন্ট নির্মাণের পরিকল্পনাই আমাদের আছে। দর্শক চাইলে এ ধরনের আরও কনটেন্ট আসবে ভবিষ্যতে।’

গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও লেখক রাবা খান। পরিচালনা করেছেন সুরকার-গীতিকার ও সংগীত পরিচালক আরাফাত মোহসিন নিধি। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর ফিকশন নির্মাণে ফিরলেন তিনি। ২০১২ সালে প্রথম ফিকশন নির্মাণের পর বিজ্ঞাপন ও সংগীতে বেশি সময় দিলেও এবার নিয়মিতভাবে কাহিনিচিত্র নির্মাণে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নিধি।

‘খুব কাছেরই কেউ’-এর গল্প তরুণ-তরুণীর অ্যারেঞ্জ ম্যারেজকে ঘিরে। বিয়ের আগের ও বিয়ের দিনের নানা মুহূর্তকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। ফ্ল্যাশ ফিকশন নিয়ে রাবা খান বলেন, ‘গল্পটা আমাদের চারপাশের। হালকা মেজাজের, সুন্দর-মিষ্টি একটি রোমান্স ড্রামা। আমার বিশ্বাস, এটি দর্শকদের ভালো লাগবে।’

এতে ‘জেরিন’ অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও এফএস নাঈম অভিনয় করেছেন ‘রাকিন’ চরিত্রে। তাদের দুজনকে দেখা যাবে প্রধান চরিত্রে।

এছাড়াও অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান ও আসিকুজ্জামান অনিক।

‘খুব কাছেরই কেউ’-এর ট্রেলার প্রকাশ হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে। প্রকাশিত ট্রেলারের ক্যাপশনে লেখা ছিল, ‘কালকে উনাদের বিয়ে! আপনারা সবাই আমন্ত্রিত।’ মূল কনটেন্ট প্রকাশ পাবে ১১ সেপ্টেম্বর ১২টা ১ মিনিটে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১০

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১১

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১২

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৩

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৪

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৫

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৬

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৭

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৮

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১৯

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

২০
X