বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মেহজাবীন ফিরলেন ‘অনন্যা’ হয়ে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একের পর এক ভিন্ন চরিত্রে কাজ করে নিজের অভিনয়গুণের জানান দিচ্ছেন। দীর্ঘদিন নাটক থেকে দূরে ছিলেন এ অভিনেত্রী। এ নিয়ে তার ভক্তদের ছিল অভিযোগ। অভিযোগ ঘুচিয়ে দীর্ঘদিন পর নাম ভূমিকায় নতুন নাটকে অভিনয় করলেন তিনি।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘অনন্যা’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন মেহজাবীন। এতে শিশুসন্তানকে নিয়ে একজন নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন মনোরম স্থানে নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।

নতুন নাটক প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেক দিন পর ক্যামেরার সামনে ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে তাদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে তাহলে পরিশ্রম সার্থক হবে।’

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সর্বশেষ ২০২২ সালে ‘কাজল’ নাটকে একসঙ্গে কাজ করেন তারা। নতুন এই নাটক প্রসঙ্গে রাজ বলেন, ‘এটি একটি নারীকেন্দ্রিক গল্প। সংগ্রাম করে টিকে থাকার ক্ষেত্রে মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে এই নাটক। মেহজাবীন হৃদয় দিয়ে কাজটি করেছেন বলতে পারি।’

২০২৩ সালে ‘অনন্যা’ই হবে মেহজাবীন চৌধুরীর পঞ্চম ও শেষ কাজ। চলতি বছরের প্রথম দিন ভিকি জাহেদের ‘কাজলের দিনরাত্রি’ টেলিফিল্মে কাজল চরিত্রে অনবদ্য অভিনয় করেন। মানসিক প্রতিবন্ধীর ভূমিকায় মেহজাবীনের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। দেশের একটি ওটিটিতে গত ১৬ নভেম্বর মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন আফরান নিশো।

‘অনন্যা’য় মেহজাবীনের প্রধান দুই সহশিল্পী শাশ্বত দত্ত ও ডলি জহুর। জাহান সুলতানার চিত্রনাট্যে নাটকটি রচনা করেছেন জাকারিয়া নেওয়াজ। আগামী ১৬ ডিসেম্বর নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X