বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার রনির সিনেমায় চঞ্চল চৌধুরী

রেদওয়ান রনি ও চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত
রেদওয়ান রনি ও চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত

নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। চলচ্চিত্রটি নির্মাণ করছেন রেদওয়ান রনি। ৮ বছর বিরতির পর কোনো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রনি। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সিনেমাটির নাম ‘দম’। এই চলচিত্রের সঙ্গে যুক্ত আছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেগুলো হলো, ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকি। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।

‘দম’-এর মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন, সেটি এখনো চূড়ান্ত নয়।

চঞ্চল চৌধুরী বলেন, রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সব সময় তাকে সিনেমা বানাতে বলতাম। ফাইনালি তিনি আমার গলায় দড়িটা ঝুলিয়েছেন। এবারের ছবির গল্প যখন রনি আমাকে শুনিয়েছেন, আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জের। সেই সাথে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা এটি। আমি মনে করি এই ছবি দুই বাংলা মিলিয়ে নতুন দিগন্তের সূচনা করবে।

‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখছেন সৈয়দ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি এবং রেদওয়ান রনি। নির্মাতা জানান, অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটি তাকে তাড়িত করছিল। সত্য ঘটনা তাকে সব সময়ই অনুপ্রাণিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X