বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আগুনসন্ত্রাসের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে : রিয়াজ

চিত্রনায়ক রিয়াজ। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক রিয়াজ। ছবি : সংগৃহীত

আগুনসন্ত্রাসের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক রিয়াজ। গতকাল রোববার (১০ ডিসেম্বর) দুপুরে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা ‘আগুনসন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন : রুখে দাও আগুনসন্ত্রাস’ এই প্রতিপাদ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সেখানে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন রিয়াজ।

এ সময় তিনি বলেন, ‘বিজয়ের মাসে মানবাধিকার দিবসে বলতে চাই, আগুনসন্ত্রাস একটি মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র ঘৃণা ও নিন্দা জানাই। আগুনসন্ত্রাসের কারণে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হচ্ছে। তাদের ছুটির দিনে স্কুলে যেতে হচ্ছে। স্কুলের শিডিউলও পরিবর্তন হচ্ছে, বাজারে জিনিসপত্রের দাম তেমন বাড়ছে; এতে করে যানবাহন চলাচল না করায় জিনিসপত্রের দাম বাড়ছে’।

রিয়াজ আরও বলেন, ‘আমাদের নাগরিক অধিকার যারা খর্ব ও লঙ্ঘন করছে, আমি মনে করি তারা মানবনতাবিরোধী অপরাধে অভিযুক্ত। তাদের এখনই রুখে দিতে হবে। আগুনসন্ত্রাসকে রুখতে না পারলে জনগণ ভালো থাকবে না। সুন্দর বাংলাদেশকে রাজনৈতিক উদ্দেশ্যে নষ্ট হতে দেব না। এই দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রার চেষ্টাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা মনে করি সেটা এক ধরনের সন্ত্রাস’।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির নেত্রী নিপুণ আক্তার। আরও ছিলেন ফেরদৌস, অঞ্জনা, অভিনেত্রী তারিন প্রমুখ।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌস বলেন, ‘যে পুণ্যভূমিতে রাজাকারের শাস্তি হয়েছে, স্বাধীনতার ৫২ বছরে পা রেখেছে সেখানে এখনো আগুনসন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হয়। কিন্তু কেন? তার মানে রাজাকারের বংশ এখনো আছে, যে কারণে অগ্নিসন্ত্রাস, বোমা হামলা হচ্ছে। যে দেশ থেকে হরতাল অবরোধ হারিয়ে গিয়েছিল, সেগুলো আবার ফিরে এসেছে। কাজেই আমাদের এখনই বুঝতে হবে কোনটা সাদা কোনটা কালো। সবার সমর্থনে স্বাধীনতার পক্ষের শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে চাই’।

এ সময় অভিনেত্রী নিপুণ বলেন, ‘আমরা হরতাল অবরোধ পেট্রোলবোমার বিরুদ্ধে মানববন্ধন করছি। এগুলো ইলেকশন এলেই কেন শুরু হয়? কেন এসবের কারণে সাধারণ মানুষের মৃত্যু হয়? যতদিন পর্যন্ত পেট্রোল বোমা বন্ধ না হবে আমরা শান্তিপূর্ণভাবে ইলেকশনসহ কিছুই করতে পারব না’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাটর্নি জেনারেলকে হুমকি, ৪ ডেপুটিকে শোকজ

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে কমোডিটি এক্সচেঞ্জ

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

সরকারি গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে দুই ‘শত্রুর’ দ্বৈরথে কে এগিয়ে?

নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, প্রধানমন্ত্রীর আহ্বান

নারী ও তার স্বামীকে প্রকাশ্যে লাঠিপেটা করলেন ইউপি চেয়ারম্যান

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, উঠে যাচ্ছে কার্পেটিং

১৬ জুলাই কি সরকারি ছুটি?

১০

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

১১

এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

১২

সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

১৩

সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

১৪

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষার হলে বৈশাখী

১৫

রাত নামলেই পাহাড় থেকে নেমে আসে হাতির পাল, আতঙ্কে এলাকাবাসী

১৬

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৭

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প

১৮

পেঁয়াজের দামে ধস, কৃষকদের পক্ষে সরকারের দ্বারস্থ সালথার ইউএনও

১৯

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

২০
X