বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বুবলীকে ‘পচা আলু’ বললেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস ও বুবলী। পুরোনো ছবি
অপু বিশ্বাস ও বুবলী। পুরোনো ছবি

সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে আরেক নায়িকা শবনম বুবলীর প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনা যেন থামছেই না। বিষয়টি কয়েকবার পরিষ্কার করা হলেও একের পর তথ্য দিয়ে চলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। তিনি জানিয়েছেন, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রথম দিকে তিনি বুবলীকে সন্দেহ করেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।

যদিও পরবর্তীতে ভুল বুঝে সেই পোস্ট মুছে দেন। তবে অপু বিশ্বাসের সঙ্গে নিজের কল রেকর্ড এডিট করে প্রকাশ করা হয় বলেও জানান মুন্নী। আর কাজটি করেছেন স্বয়ং অপু বিশ্বাস। এক রকম অপু বিশ্বাসকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।

মুন্নীর এমন প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন অপু বিশ্বাস। রোববার ভোরে একটি ভিডিওবার্তায় বিষয়টির বিস্তারিত তুলে ধরেন তিনি। অপু বিশ্বাস বলেন, বুবলীর একটি কথা নিয়ে মুন্নী ভাবি স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি লিখেছেন, তাপস-বুবলী সম্পর্কে রয়েছে। অপু বিশ্বাসের লাইফে বুবলী যে ঝামেলাটা করেছেন এবার আমাদের মাঝেই এমন একটা বিষয় তৈরি করতে চাইছেন। এর ১০-১৫ মিনিটে স্ট্যাটাসটি উধাও হয়ে যায়। এরপর একটি গ্রুপ বলে আমি না কি হ্যাক করে এমন স্ট্যাটাস দিয়েছি। আমি কিন্তু ভাবির সঙ্গে কথাই বলিনি কখনো। তার নম্বরও জানি না। যখন তিনি স্ট্যাটাস দিলেন, তখন তো আমি ভাবিকে বলিনি আমার নাম ধরে পোস্ট দিতে। উনি কেন আমার নাম ধরে পোস্ট করলেন? আমি তো তাকে এ ধরনের কথা কখনো শেয়ার করিনি। কোনো কথা নেই, আমাকে হঠাৎ করে হ্যাকার বানিয়ে দেওয়া হলো!

অপু বলেন, মুন্নী ভাবি একজন পাওয়ার পারসোনালিটি ওমেন। তাকে শ্রদ্ধা করি। আমার তার প্রতি কোনো মন খারাপ নেই। কারণ সবাই তার সংসার বাঁচাতে চায়। এই যে তার সংসারের টানাপড়েন, সেটা তৃতীয় পক্ষের জন্য। এ রকম তৃতীয় পক্ষ আমার সংসার ধ্বংস করে দিয়েছে। আমার সংসার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। একটি পরিবারকে হাস্যকর বিষয় বানিয়ে ফেলেছে।

অপু জানান, ফারজানা মুন্নী ভাবি নিজে আমাকে কল করেছেন। হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, তাপসের সংসারে তিনি আর থাকতে চান না। আমি বলেছি ভাবি আপনি এটা করবেন না। ওই মহিলা (বুবলী) চায় সবার সংসার ভেঙে যাক। শাকিবকে যাতাভাবে ব্যবহার করেছে ওই মহিলা। এরপর শাকিবের সঙ্গেও মুন্নীর বিষয়টি নিয়ে কথা হয় বলে জানান অপু বিশ্বাস।

এ সময় বুবলীকে উদ্দেশ্য করে অপু বলেন, নোংরা তো নোংরাই। এর তো জায়গা-অবস্থান নেই। পচা আলু ভালো রুমে থাকলেও গন্ধ বের হবে। গন্ধটা আমার পরিবারকে উইপোকার মতো খেয়ে খেয়ে আরেকটা পরিবারে ঢুকেছে। আলুতে যেহেতু পচন ধরেছেন, গন্ধ তো ছড়াবেই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X