বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মাহি চাইছেন ভোট, গ্রামবাসী সেলফি

গ্রামবাসীর সঙ্গে মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
গ্রামবাসীর সঙ্গে মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

গ্রামে গ্রামে হেঁটে হেঁটে নিজের ট্রাক প্রতীকে ভোট চাইছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। নায়িকা জানান, সুখে-দুঃখে সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চান তিনি। কাজ করতে চান সবার কল্যাণে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টায় গণসংযোগে বের হয় মাহি। গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়ন থেকে নিজের ট্রাক প্রতীকের প্রচার শুরু করেন। দুপুর পর্যন্ত পাকড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ভোট চেয়েছেন তিনি। এ সময় দুটি গাড়িতে তার সঙ্গে আত্মীয়স্বজন ও কর্মী-সমর্থকরা ছিলেন। জনসমাগম দেখলেই গাড়ি থেকে নেমে ভোটারদের সঙ্গে কথা বলেছেন মাহি।

গ্রামের নারীদের মাহি আশ্বাস দিয়ে বলছেন, নির্বাচিত হলে নারীদের আত্মমর্যাদা ফিরিয়ে দেবেন তিনি। এলাকার মানুষ এখন যে শোষণের মধ্যে আছেন, তা থেকে সবাইকে বের করে আনবেন এই নায়িকা। শোষক হিসেবে নয়, সেবক হিসেবে মানুষের পাশে থাকতে চান মাহি। সেবা করতে চান তিনি।

বেলা ৩টার দিকে গোদাগাড়ীর কাঁকনহাট পৌর এলাকায় গণসংযোগ করেন মাহিয়া মাহি। ভোটাররা তাকে দেখে ছুটে আসেন বলে জানা গেছে। নায়িকাকে কাছে পেয়ে সেলফি তুলতে অনেকে ব্যস্ত হয়ে পড়ছিলেন। হাসিমুখে সবার আবদারই পূরণ করছেন নায়িকা।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ওই আসনের টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ভোটের লড়াইয়ে নেমেছেন চিত্রনায়িকা মাহি। তার নানা বাড়ি তানোর উপজেলার মুণ্ডুমালায়। পাশের চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাহির নিজের বাড়ি। সেখানে মাহিয়া মাহি, ওমর ফারুক চৌধুরী ও আওয়ামী লীগের আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর লড়াইয়ের সম্ভাবনা আছে। আলোচনায় আছেন বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবুও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১১

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১২

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৩

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৪

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৫

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৭

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৮

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০
X