বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘সুড়ঙ্গ’ দেখে ক্ষোভ ঝেড়েছেন কিছু দর্শক

‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফি পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছে ২৯ জুন। সম্প্রতি ছবিটির কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন অনেক দর্শক। এই সিনেমার কিছু দৃশ্যকে ‘অশ্লীল’ বলছেন তারা। তাদের বক্তব্য, ওই অংশগুলো এতটা সময় না নিয়ে দেখালেও সমস্যা হতো না। এমনটাই জানা যায় সংবাদমাধ্যমে।

আরও জানা যায়, সিনেমাটি দেখে একজন নারী বলেছেন, ‘বাচ্চাদের সঙ্গে, পরিবারের সঙ্গে দেখার মতো সিনেমা নয় এটি। লজ্জায় শেষ।’ আরেক নারীর ভাষ্য, ‘এটা কোনো সিনেমাই হতে পারে না। পুরোটাই নেগেটিভ।’

সংবাদমাধ্যমে আরেক দর্শক বলেছেন, ‘সিনেমা দেখে একটা ভালো অনুভূতি নিয়ে বেরোনোর কথা। কিন্তু খুব অস্বস্তির মধ্যে আছি।’ আরেকজন বলেন, ‘বাচ্চাদের নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম। ১৮+ জানলে হয়তো বাচ্চাদের নিতাম না। ১৮+ কিছু দৃশ্য ছাড়া সিনেমাটা দারুণ বানিয়েছে। নিশোর প্রশংসা করতেই হয়। তমা মির্জা তার চরিত্রকে ধারণ করতে পেরেছেন। শহীদুজ্জামান সেলিমের অভিনয় নিয়ে নতুন কিছু বলার নেই। মেকিং খুবই ভালো ছিল।’

কেউ কেউ এসব বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখছেন। তাদের দাবি—হলিউড কিংবা বলিউড ছবিতে এমন দৃশ্য দেখলে সমস্যা হয় না, কিন্তু বাংলাদেশের সিনেমাতে থাকলেই কিছু মানুষ নানা মন্তব্য করেন।

অন্যদিকে এই সিনেমার বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা বুলবুল বিশ্বাস। সেটির এক অংশে লিখেছেন, ‘একটা সিনেমা দেখে দর্শকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তার নিজের টাকা দিয়ে সিনেমা দেখে মতামত জানানোর পূর্ণ অধিকার সে রাখে। কিন্তু কোনোভাবে সেই মতামত আমাদের মতের সাথে মিল না হলে তাকে আমরা জনতার কাঠগড়ায় তুলে তুলোধোনা করে ছাড়ব—এই মনোভাব থেকে আমাদের বের হবার সময় এখন এসেছে।’

বুলবুল আরও লিখেছেন, ‘নির্মাতা হিসেবে একটি কথা বলতে চাই, দর্শকরাই কিন্তু নির্মাতাদের ঈশ্বর, দর্শকদের তুষ্ট করতেই সিনেমার এই বিপণন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১০

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১১

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১২

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

১৩

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

১৪

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

১৫

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৬

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

১৭

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

১৮

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

১৯

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

২০
X