বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রেকআপের পর সারা দিন কাজ করি : নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

বছরটা বেশ ব্যস্ততায় কেটেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার। ২০২৩ সালের শুরুতেই তার অভিনীত ‘ভয়’ সিনেমা মুক্তি পেয়েছে কলকাতায়। অভিনেত্রীর দুটি গান রিলিজ হয়েছে এ বছরই। মুক্তি পেয়েছে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটিও, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চেও পারফর্ম করেছেন তিনি।

সব মিলিয়ে বছরটা বেশ কাজের মধ্যেই কেটেছে নুসরাতের। এত কাজ সামাল দিতে শিডিউল নিয়ে কোনা ঝামেলা পোহাননি তিনি। প্রেমের সম্পর্কে না থায়কায় সময়টা নিজের মতো করে কাজে লাগাতে পেরেছেন এই নায়িকা। বললেন, ‘লাস্ট ইয়ার ডিসেম্বরে আমার সেপারেশন হয়ে গেছে। ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমার এত ফ্রি টাইম যে আমি সারা দিন কাজ করে যাই। সব বাদ, খালি কাজ কাজ আর কাজ’। কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে এসে এসব কথা বলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

আগামী বছরের পরিকল্পনার বিষয়ে চিত্রনায়িকা বলেন, ‘বর্তমানে আমার সময়গুলো বেশ উপভোগ করছি। ২০২৪ সালে আমি কী করব সেটার প্ল্যান করছি। আমি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। কর্তমানে সিনেমার বাইরে কমার্শিয়াল শুট করছি, কিছু বিজ্ঞাপনের কাজ আছে, কিছু শো করছি’।

গান নাকি সিনেমা, কোনটার অফার বেশি আসে? জবাবে নুসরাত বলেন, গানের অফার আমি পাই না। আমি তো অন্য কারও জন্য প্লেব্যাক করব না।

কোন নায়কের সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেলে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যাবেন? উপস্থাপকের এমন প্রশ্নে নুসরাত বলেন, ‘শুভ, শাকিব, সিয়াম ও অপূর্ব, বাংলাদেশ থেকে এই চারজনের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। আমি সবাইকে হ্যাঁ বলেছি। ওপার বাংলা থেকে অঙ্কুশ, জিৎ, ইয়াশ ও ওম—ওদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এখন পর্যন্ত যাদের সঙ্গে কাজ করার সুযোগ আমার হয়েছে, তাদের সবাইকে আমি হ্যাঁ বলব’।

বাংলাদেশের পরিচালকরা নুসরাতকে নিয়ে সেভাবে ভাবছেন না, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নুসরাত বলেন, ‘এটা আমি ঠিক জানি না। একটি ইন্টারভিউয়ে আমি হয়তো কথাটা সেন্টি খেয়ে বলে ফেলেছিলাম। আসলে পরিচালকদের ব্যক্তিগত কিছু পছন্দ থাকে। হতে পারে আমি সেই চয়েজে ফিট করি না। কিন্তু যাদের সঙ্গে ফিট করি, তাদের সঙ্গে আমার কাজ হয় বারবার’।

অনুষ্ঠানে নিজের অভিনয়ের সমালোচনা করে চিত্রনায়িকা নুসরাত বলেন, ‘আমি তো নিজের অভিনয় দেখে নিজেকে গালি দিয়ে দিই। ভাবি—কিছুই হচ্ছে না। এটা এখনো হয়। আমি সবকিছু পারফেক্টলি করতে চাই।

পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে জনপ্রিয়তা পাওয়ার কৌশলের প্রশ্নে নুসরাত বলেন, ‘ক্যামেরার সঙ্গে আমার সম্পর্ক, এ ছাড়া আমার আর কোনো রিলেশনশিপ নেই’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১১

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১২

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৩

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১৪

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৫

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৬

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৭

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৯

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

২০
X