বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আসছে ‘শাটিকাপ’ নির্মাতার নতুন সিরিজ ‘সিনপাট’

মোহাম্মদ তাওকীর ইসলাম। ছবি : সংগৃহীত
মোহাম্মদ তাওকীর ইসলাম। ছবি : সংগৃহীত

২০২২ সালে চমক দেখিয়েছিল শাটিকাপ’ নামে একটি সিরিজ। তাতে অভিনয় করেছিলেন একঝাঁক নবীন অভিনয়শিল্পী, যারা বিনোদন অঙ্গনে একেবারেই অপরিচিত। সিরিজটির নির্মাতাও নবীন, নাম মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি ‘শাটিকাপ’-এর লেখক ও পরিচালক।

বন্ধুদের নিয়ে ‘শাটিকাপ’ নামে ৭ পর্বের সিরিজ বানিয়েছিলেন তাওকীর। ২০২৩ সালের একেবারে শেষ প্রান্তে এসে নতুন আরেকটি সিরিজের ঘোষণা দিলেন নির্মাতা। এবার তিনি নির্মাণ করলেন ‘সিনপাট’। এটি নির্মিত হয়েছে রাজশাহীর ভাষায়। এই সিরিজেও অপরিচিত শিল্পীদের তুলে আনতে যাচ্ছেন নির্মাতা।

তাওকীর বলেন, ‘সিরিজের নাম কী হবে সেটা নিয়ে আমরা অনেক ভেবেছি। অনেক নাম প্রাথমিকভাবে মাথায় ছিল। আকস্মিকভাবে একদিন সিনপাট নামটা সামনে আসে। এটা মূলত আমাদের প্রটাগোনিস্ট সোহেল ভাইয়ের কাছ থেকে এসেছে। এই শব্দটা পাবনার নগরবাড়ীর লোকাল একটি শব্দ, যেটা আমাদের কাজকে রিফলেক্ট করে।’

‘সিনপাট’-এ নির্মাণের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ‘নতুন মানুষদের নিয়ে কাজের অভিজ্ঞতা শৈশব থেকেই। নতুন মানুষদের নিয়ে কাজ করলে নতুন কৌশল শেখা যায়। আবার নতুন অভিজ্ঞতাও হয়। এ ছাড়া আমাদের এবারের মূল কাস্ট যিনি, তিনি একেবারেই নতুন। তাকে শেইপে নিয়ে আসতে কিছুটা সময় লেগেছে।’ জানা গেছে চরকিতেই মুক্তি পাবে সিনপাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১০

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১১

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১২

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৩

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৪

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৭

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৮

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৯

টিভিতে আজ যত খেলা

২০
X