বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শাবনূরের জন্য নির্মাতাকে হুমকি

মোস্তাফিজুর রহমান মানিক ও শাবনূর। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান মানিক ও শাবনূর। ছবি : সংগৃহীত

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে নতুন দুটি সিনেমার ঘোষণা দেন ঢালিউড নায়িকা শাবনূর। ছবি দুটি হলো ‘রঙ্গনা’ ও ‘মাতাল হাওয়া’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে রঙ্গনায় শাবনূরের ফার্স্ট লুক। অন্যদিকে ‘মাতাল হাওয়া’ সিনেমার রিহার্সালে অংশগ্রহণ করেছেন এ অভিনেত্রী। চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাতাল হাওয়া সিনেমায় শাবনূরের বিপরীতে দেখা যাবে মাহফুজ আহমেদকে।

অন্যদিকে শাবনূরকে নিয়ে অনেক আগেই ‘দুই নয়নের আলো’ সিনেমার সিক্যুয়াল তৈরির ঘোষণা দিয়েছেন ছবিটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এমনকি শাবনূরের বায়োপিকও বানাতে চান তিনি। কিন্তু শাবনূরকে নিয়ে কাজ করতে চাওয়ায় হুমকির মুখে পড়তে হচ্ছে তাকে। অজ্ঞাত একটি নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। শবানূরকে নিয়ে কোনো সিনেমা বা কাজ না করার হুমকি দিয়েছেন ওই অজ্ঞাত ব্যক্তি।

একটি ফোন নম্বর উল্লেখ করে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘জানি না, একে কী বলব! এই নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমি যেন শাবনূর আপাকে নিয়ে কোনো কাজ না করি। তার কথা অমান্য করলে আমার খুব ক্ষতি হবে। আমি হুমকিদাতার পরিচয় জানার চেষ্টা করছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, ২০০৫ সালে মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X