বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভিউয়ের রেকর্ড গড়ল ‘অন্তর্জাল’

‘অন্তর্জাল’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘অন্তর্জাল’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশের ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি-তে মুক্তি পাওয়া ঢালিউডের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ মাত্র দুই সপ্তাহে এক কোটি মিনিট ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল অভিনীত এবয় ও দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি ২১ ডিসেম্বর ২০২৩-এ টফি অ্যাপে প্রিমিয়ার হয়।

গত বছরের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের সিনেমা হিসেবে দেশের বাইরে রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পেয়েছিল ‘অন্তর্জাল’। দেশের মাত্র ৩৪টি হলে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। পরে সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে টফি-তে উন্মুক্ত করা হয় ‘অন্তর্জাল’। সারা দেশের দর্শক যে কোনো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে পুরো সিনেমাটি দেখার সুযোগ পেয়েছেন।

বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা এবং সেটার বিরুদ্ধে দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘অন্তর্জাল’।

সিনেমাটির গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ছবিতে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে নিশাদ চরিত্রে। সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। চরিত্রটির নাম প্রিয়ম। রোবট নিয়ে তিনি কাজ করেন।

সিনেমায় প্রথমবারের মতোন জুটি হিসেবে দেখা যায় সিয়াম ও সুনেরাহকে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, রওনক হাসান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ বারী, কিটো ভাই প্রমুখ।

অল্প সময়ে ওটিটিতে এত বেশিসংখ্যক মানুষ সিনেমাটি দেখাতে, পরিচালক দীপংকর দীপন বলেন, ‘আমরা দর্শকদের বলেছিলাম, তাদের এলাকায় সিনেমা হল থাকুক বা না থাকুক সেটা নিয়ে ভাবতে হবে না, আমরা তাদের কাছে সিনেমা নিয়ে পৌঁছে যাব। বাংলাদেশের সিনেমা যে উন্নতি করেছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন। অবশেষে টফি-এর মাধ্যমে সারা দেশের সিনেমাপ্রেমী মানুষ যে কোনো নেটওয়ার্ক থেকে একদম ফ্রি-তে অন্তর্জাল দেখছেন। দুই সপ্তাহে টফি-তে পনের লাখের বেশি ভিউ হয়েছে সিনেমাটির।’

টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, মাত্র ১৪ দিনে ১ কোটি মিনিট স্ট্রিমিং এর রেকর্ড ছাড়িয়েছে ‘অন্তর্জাল’।

বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উৎসাহে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও এবং স্পেলবাউন্ড লিও বার্নেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১০

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

১১

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১২

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১৩

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১৪

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৫

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৬

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৭

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৮

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৯

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

২০
X