বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের বিয়েতে কাঁদলেন আমির, সামলালেন সাবেক স্ত্রী

বিয়ের আসরে মা-বাবার সঙ্গে ইরা। ছবি : সংগৃহীত
বিয়ের আসরে মা-বাবার সঙ্গে ইরা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খানের বিয়ে সম্পন্ন হয়েছ। বুধবার (৩ জানুয়ারি) ইরা তার দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। এই বিয়ে উপলক্ষে ৬ থেকে ১০ জানুয়ারি রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল তাজ আরাবল্লি রিসোর্টে হয়েছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। মেয়ের বিয়েতে অশ্রুসিক্ত হয়ে পড়েন আমির খান।

তিন সন্তানের বাবা অভিনেতা আমির। তার একমাত্র মেয়ে ইরা। মেয়ে জামাইকে আংটি বদল করতে দেখে নিজের আবেগ সামাল দিতে পারেননি আমির। অশ্রু মুছতে রুমালও বের করেছেন তিনি। মেয়ে ও জামাইকে দেখে রুমাল দিয়ে চোখ মুছছেন আমির। পাশে দাঁড়িয়ে তাকে সামাল দিয়েছেন তার সাবেক স্ত্রী ইরার মা রিনা। খবর এনডিটিভির।

ইতোপূর্বে এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, মেয়ের বিয়ের দিন তিনি হয়তো কেঁদেই ফেলবেন। মজা করে আরও বলেছিলেন, পরিবারের কে তাকে সামলাবেন, তা নিয়ে না কি আলোচনাও চলছে। বিয়ের দিন দেখা গেল ইরার মা রিনাই সামাল দিয়েছেন আমিরকে।

বিয়ের অনুষ্ঠানে সাদা গাউন পরেছিলেন আমির-কন্যা ইরা। পাত্র নূপুর পরেছিলেন ধূসর স্যুট ও প্যান্ট।

ইরার বিয়েতে ছিল গুজরাটি ঘরানার নানা পদ। মেনুতে ছিল কড়ি-চাল, ডাল-বাটি-চুরমা, ডাল-ধোকলাসহ সুস্বাদু বেশ কিছু খাবার। বিয়েতে জমকালো সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

ইরার স্বামী নূপুর পেশায় ফিটনেস কোচ। রাজ্যস্তরে টেনিসও খেলেছেন তিনি। জিমে শরীরচর্চার সময় ইরা ও নূপুরের বিভিন্ন ছবি নেট-দুনিয়ায় ঝড় তুলেছিল। কিছু ছবিতে গভীর চুম্বন করতেও দেখা গিয়েছিল তাদের। গত বছর সেপ্টেম্বরে ইতালিতে বাগদান অনুষ্ঠান হয়েছিল ইরা ও নূপুরের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১০

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১১

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১২

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৩

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৫

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৬

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৮

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৯

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

২০
X