কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ছেলের চিকিৎসার জন্য ভারত গেলেন পরীমণি

একমাত্র ছেলে পদ্মর সঙ্গে পরীমণি। ছবি : সংগৃহীত
একমাত্র ছেলে পদ্মর সঙ্গে পরীমণি। ছবি : সংগৃহীত

কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পরীমণি জানিয়েছিলেন, রাস্তার পাশের দোকানের ফল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গত ৩ জানুয়ারি পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পিরোজপুর গিয়েছিলেন। এরপর ১১ জানুয়ারি ঢাকায় ফেরেন। আর ফেরার আগে রাস্তার পাশের এক দোকান থেকে খাবার খেয়ে অসুস্থ হন ছেলে পদ্মসহ পাঁচজন।

ছেলেসহ সবাই অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হন তারা। এ ব্যাপারে নায়িকা জানিয়েছিলেন, সবাই সুস্থ হলেও দেড় বছর বয়সী ছেলে হাসপাতালে ভর্তি এখনো। আর এবার জানা গেল নতুন খবর। অভিনেত্রীর ছেলে এখনো সুস্থ হয়ে ওঠেনি। তাই তার চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে ভারতের কলকাতায়। নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় অভিনেত্রী পরীমণি ও তার ছেলে পদ্মর কয়েকটি ছবি আপলোড করে দীর্ঘ এক পোস্ট দেন চয়নিকা চৌধুরী। পোস্টে তিনি লিখেছেন, ‘হাসপাতালে টানা সাত দিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্ম ও পরীর জন্য দোয়া করবেন। যেন আমাদের আদরের সন্তানটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’

তিনি আরও লিখেছেন, ‘ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি তোমার আর পদ্মর পথের সঙ্গী হতাম, আমাকে বলতে হতো না। তুমি তা জানো। আমি জানি, আমি সঙ্গে গেলে তোমার অনেক রিলিফ লাগত। তোমাকেও এভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেবার সময়।’

এই নির্মাতা আরও লিখেছেন, ‘পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতি, তুমি অনেক ধৈর্যশীল। তুমি একাই সব পারবে। আমি শিউর। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর প্রাউড ফিল করবে। মা এত্ত ভালোবাসা আর আশীর্বাদ তোমার আর পদ্মর জন্য।’

এদিকে আগামী ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরীমণি অভিনীত সিনেমা ‘কাগজের বউ’। এ সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী। কয়েকদিন আগেই সিনেমাটির প্রচার উপলক্ষে সংবাদ সম্মেলন হয়। কিন্তু অসুস্থতার কারণে সেই সংবাদ সম্মেলনেও থাকতে পারেননি পরীমণি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১০

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১১

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১২

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৩

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৪

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৫

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৭

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৮

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৯

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

২০
X