বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শাবনূরের ফেরা নিয়ে কী বলছেন রিয়াজ

রিয়াজ ও শাবনূর। পুরোনো ছবি
রিয়াজ ও শাবনূর। পুরোনো ছবি

দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ‘রঙ্গনা’ এবং ‘মাতাল হাওয়া’ নামে ছবি দুটিতে অভিনয় করবেন তিনি। আলোচনায় রয়েছে আরও দু-একটি সিনেমা।

শাবনূরের আবারও সিনেমায় ফেরা নিয়ে বাহবা দিয়েছেন অনেকেই। সেই সঙ্গে তাকে আবারও পর্দায় দেখতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও স্বাগতম জানিয়েছেন এই নায়িকাকে। এবার শাবনূরের চলচ্চিত্রে ফেরার প্রসঙ্গে নিয়ে কথা বলেন চিত্রনায়ক রিয়াজ।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে শাবনূরের চলচ্চিত্রে ফেরা নিয়েও মন্তব্য করেন তিনি। রিয়াজ বলেন, সিনেমা যদি শাবনূরকে করতেই হয় তাহলে সে ভালো কিছু করুক। সবসময় তার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রয়েছে।

তিনি বলেন, আমি বলব— শাবনূর যদি সিনেমা করতে চায়, তাহলে এত দিন বিরতিতে থাকার মানে কী ছিল? আসলে অনেক সময় আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। শাবনূর কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি জানি না।

এ সময় শাবনূরের উদ্দেশে রিয়াজ আরও বলেন, শাবনূরকে এমনিতেই মানুষ ১০০ বছর মনে রাখবে। তবে সে আবার যে সিনেমা করবে, সেই সিনেমা যেন তাকে পরবর্তী আরও ১০০ বছর বাঁচিয়ে রাখে।

চিত্রনায়ক বলেন, যদি শাবনূর স্ক্রিপ্ট, ডিরেক্টরসহ পুরো টিম ঠিকঠাকভাবে সিলেক্ট করে আবার সিনেমা করে, তাহলে আমি বলতে চাই, তার সিনেমায় ফিরে আসার সিদ্ধান্ত সঠিক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১০

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১১

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১২

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৩

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৪

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৫

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৬

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১৭

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৮

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৯

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

২০
X