কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয়-নির্মাণে ব্যস্ত পলাশ

জিয়াউল হক পলাশ। ছবি : সংগৃহীত
জিয়াউল হক পলাশ। ছবি : সংগৃহীত

নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়েই মিডিয়ায় পথচলা শুরু করেছিলেন জিয়াউল হক পলাশ। সময়ের পরিক্রমায় সেই স্বপ্ন পূরণও হয়েছে, তবে জনপ্রিয়তা তিনি পেয়েছেন অভিনেতা হিসেবেই। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে পলাশ এখন দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে পরিচিত মুখ। পৃথিবীর যেকোনো প্রান্তে গেলেই সেই কাবিলা চরিত্রের ভালোবাসায় সিক্ত হন তিনি।

অভিনয়ে ব্যস্ত থাকলেও নির্মাণের সুযোগ পেলে কখনো তা হাতছাড়া করেন না পলাশ। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন ফ্রুট ড্রিংকস ‘ফ্রুটিকা’-র একটি নতুন টিভিসি। এক মিনিট দৈর্ঘ্যের বিজ্ঞাপনটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে। নিজের ফ্যান পেজে বিজ্ঞাপনটি শেয়ার করার পর দর্শক ও নেটিজেনরা নির্মাতা পলাশের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর।

বিজ্ঞাপনটিতে তুলে ধরা হয়েছে বাজারের অসংখ্য পানীয়র ভিড়ে ‘ফ্রুটিকা’ যে একটি সেফ (নিরাপদ) ড্রিংকস— এমনই বার্তা দিতে চেয়েছেন নির্মাতা পলাশ।

নিজের নির্মাণ প্রসঙ্গে পলাশ বলেন, “আমি যেটাই বানাই, সেখানে যেন গল্প বলার সুযোগ থাকে— এটাই আমার চেষ্টা। এই বিজ্ঞাপনেও সে জায়গা আছে। আজিজ গ্রুপের সঙ্গে আগেও কাজ করেছি, অভিজ্ঞতা ছিল দারুণ। এবার তারা বলেছিলেন কাজটি সেনসিটিভ, তাই আমাকেই দায়িত্ব দিয়েছেন। তাদের আস্থা পেয়ে একের পর এক প্রজেক্টে কাজের সুযোগ পাচ্ছি।”

পুরো প্রজেক্টে সহযোগিতার জন্য আকিজ বেভারেজের আতিকুর রহমান ও আশফাকুর রহমান রবিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

পলাশের সর্বশেষ নির্মিত নাটক ছিল ‘সন্ধ্যা সাতটা’। এরপর থেকে নতুন কোনো নাটক নির্মাণ করেননি। এ বিষয়ে তিনি বলেন, “একজন অভিনেতা যখন পরিচালনা করেন, তখন দর্শকের প্রত্যাশা থাকে অনেক বেশি। তাই পরের কাজটি আগেরটিকে ছাড়িয়ে যেতে হবে— এমন চ্যালেঞ্জ থেকেই সময় নিচ্ছি। গল্প, স্ক্রিপ্ট, প্রযোজনা— সব দিকেই যেন সেরা হয়, সেটি নিশ্চিত করতে চাই। পাশাপাশি অভিনয়েও ব্যস্ত আছি, তাই সময়টা ভাগ হয়ে যাচ্ছে।”

বর্তমানে পলাশকে দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম মৌসুমে, যা প্রচারিত হচ্ছে চ্যানেল আই, বঙ্গ ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে। দর্শকদের আগ্রহ ও ভালোবাসায় নাটকটির নতুন মৌসুমও পেয়েছে ব্যাপক সাড়া।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X