বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২০ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নায়িকার মা পারভিন আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে নুসরাত ফারিয়ার মা বলেন, কয়েকদিন ধরেই একটু অসুস্থ বোধ করছিল ফারিয়া। মনে হয় গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যা হচ্ছিল। কোনোকিছু খেতে চাচ্ছিল না আর খুব মাথা ব্যাথা করছিল। গতকাল (বৃহস্পতিবার) বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর মাথায়, চোখে-মুখে পানি দেওয়ার পর সেন্স ফিরে। সেন্স ফেরার পরপর রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে আসি। এখন কিছুটা ভালো আছে। কথা বলছে।

জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন।

অভিনেত্রীর মা আরও বলেন, চিকিৎসক ফারিয়ার রক্ত পরীক্ষা করার কথা বলেছেন। সেটা করার পর জানা যাবে কেন হঠাৎ এমন হলো।

নুসরাত ফারিয়ার ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

তার প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর তিনি ‘হিরো ৪২০’ (২০১৬), ‘বাদশা– দ্য ডন’ (২০১৬), ‘প্রেমী ও প্রেমী’ (২০১৭) এবং ‘বস ২: ব্যক টু রুল’ (২০১৭) এর মতো আরও বেশ জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। সবশেষ ২০২৩ সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১০

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১১

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১২

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৩

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৪

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৫

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৬

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৭

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৮

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৯

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

২০
X