বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দীপংকরের সিনেমায় প্রফুল্লনলিনীর অজানা গল্প

নির্মাতা দীপংকর দীপনের নতুন সিনেমা ‘ছাত্রী সংঘ’। ছবি : সংগৃহীত
নির্মাতা দীপংকর দীপনের নতুন সিনেমা ‘ছাত্রী সংঘ’। ছবি : সংগৃহীত

‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। এবার তিনি উপমহাদেশের একমাত্র সশস্ত্র নারী বিপ্লবী দল কুমিল্লার ছাত্রী সংঘ, শান্তি-সুনীতি আর ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্লনলিনী ব্রক্ষর অবিশ্বাস্য অভিযান নিয়ে সিনেমা নির্মাণ করছেন। নাম ‘ছাত্রী সংঘ’।

২২ ফেব্রুয়ারি ছিল প্রফুল্লনলিনী ব্রহ্মর মৃত্যুবার্ষিকী। ঠিক তার পর দিন শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লাতেই ‘ছাত্রী সংঘ’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দীপংকর। কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউটের মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে সিনেমার লোগো পোস্টারও উন্মোচন করা হয়। এটি প্রযোজনার দায়িত্বে আছে নতুন প্রতিষ্ঠান রজত ফিল্মস।

সিনেমাটি নিয়ে নির্মাতা দীপংকর দীপন কালবেলাকে জানান, ‘গল্পটা জেনে আমি বিস্মিত হয়েছিলাম। কারণ কিছু ছাত্রী মিলে একটা পূর্ণ বিপ্লবী দল গড়ে তোলে এমন একটা অপারেশন করেছিল- যা ভয় পাইয়ে দিয়েছিল অত্যাচারী ব্রিটিশরাজকে। এ রকম সশস্ত্র নারী বিপ্লবী দল উপমহাদেশে আর কোথাও ছিল না তখন। এই দলকে দেখতে নেতাজী সুভাষ চন্দ্র বসু এসেছিলেন কুমিল্লাতে। অথচ এত বড় ঘটনা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। তাই আমার এই নতুন সিনেমায় দেখানো হবে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রথম ধাপ। ব্রিটিশবিরোধী আন্দোলনে কুমিল্লার নারী বিপ্লবী শান্তি-সুনীতির অভিযান ও ইতিহাসের হারিয়ে যাওয়া তাদের নেপথ্যের মহানায়িকা প্রফুল্লনলিনী ব্রহ্মের অজানা গল্প। কীভাবে তারা কুমিল্লাতে গড়ে তুলেছিল উপমহাদেশের প্রথম বিপ্লবী নারী দল।’

‘ছাত্রী সংঘ’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৌনাভ বসু। তবে কারা অভিনয় করবেন এ মুহূর্তে তা জানাতে চান না নির্মাতা। ঈদুল ফিতরের পর সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু করবেন।

আর বছরের শেষ দিকে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১০

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১১

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১২

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৩

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৪

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৫

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৬

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৭

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৮

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৯

আ.লীগ নেতা কারাগারে

২০
X