বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

৩ কোটি টাকা বাজেটের সিনেমা বানাবেন জ্যোতি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছবি : সংগৃহীত

দেশের প্রথম নারী প্রশিক্ষক বৈমানিক ফারিয়া লারাকে উপজীব্য করে সিনেমা বানাতে যাচ্ছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এ জন্য গত জুনে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন তিনি। ‘লারা’ নামে এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন শেখর দাশ।

জ্যোতিকা জ্যোতি জানিয়েছেন, সরকারি অনুদানের হলেও সিনেমাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। তিনি বলেন, ২০২০ সাল থেকেই ছবিটি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলাম। বড় আয়োজনের চলচ্চিত্র হবে এটি। সিনেমাটি নির্মাণ করতে ৬০ লাখ টাকা অনুদান পেয়েছি। তবে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে আনুমানিক তিন কোটি টাকা।

জ্যোতিকা জ্যোতি আরও বলেন, সরকারি অনুদানের সিনেমা হলেও ‘লারা’ নির্মাণ কোনোভাবেই গতানুগতিক হবে না। ছবিটিকে বাণিজ্যিক রূপ দিতে সব ধরনের আয়োজন করা হবে। এ উদ্দেশ্যে অনুদানের বাইরেও বড় বাজেট প্রয়োজন। এতে দর্শকদের রুচি ও চাওয়াকে গুরুত্ব দেওয়া হবে। একটি আধুনিক ছবি হবে ‘লারা’। তাই এই সিনেমায় আরও লগ্নিকারীকে যুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, মাত্র ২৮ বছর পৃথিবীতে ছিলেন বৈমানিক ফারিয়া লারা। ১৫ সেপ্টেম্বর ১৯৯৬ সালে তিনি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ থেকে প্রাইভেট পাইলটের লাইসেন্স লাভ করেন। ১৯৯৮ সালের ১৯ মার্চ বাণিজ্যিক পাইলট লাইসেন্স পান তিনি। এরপরই পাইলটদের প্রশিক্ষক হওয়ার প্রশিক্ষণ নেন লারা।

১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর উড্ডয়নকালে নিহত হন ফারিয়া লারা। আগুন লেগে এয়ার পারাবতের বিমানটি ঢাকার পোস্তগোলায় বিধ্বস্ত হয়। এতে লারাসহ নিহত হন দুজন। ১৫ মিনিট আগে ইমার্জেন্সি কল দিয়ে কন্ট্রোলকে তিনি বলেন, ‘আমি আর কয়েক মিনিট বেঁচে আছি এই পৃথিবীতে’।

ফারিয়া লারার মা কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বাবা মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। মেয়েকে নিয়ে ২০০৬ সালে ‘লারা’ নামের একটি উপন্যাস লিখেছেন সেলিনা। ‘লারা’ সিনেমা নির্মাণের জন্য এরই মধ্যে সেলিনা হোসেনের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েছেন জ্যোতিকা জ্যোতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X