বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

মাকে ছাড়া কীভাবে সারাজীবন পার করব: পূজা

মায়ের সঙ্গে অভিনেত্রী পূজা চেরি। ছবি : সংগৃহীত
মায়ের সঙ্গে অভিনেত্রী পূজা চেরি। ছবি : সংগৃহীত

মা হারিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। তার মা ঝর্ণা রায় দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাসাতেই চিকিৎসা চলছিল। এরপর রোববার সকালে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মাকে হারিয়ে শোকাহত অভিনেত্রী কালবেলাকে জানালেন এমন শোক সহ্য করার শক্তি আপাতত খুঁজে পাচ্ছেন না তিনি।

পূজা বলেন ‘এভাবে আমাকে একা করে মামুনি চলে যাবে আমি কল্পনাও করতে পারছি না। এই শোক আমি ভুলব কীভাবে। বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো। এর বেশি আর কিছুই বলার নেই। মাকে ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল। সেগুলো পূরণে এখন একাই আমাকে যুদ্ধ করতে হবে। ভালো থেকো মা আমার। সবাই মামুনির জন্য প্রার্থনা করবেন।’

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন পূজার মা। ফেসবুক পোস্টে মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন নায়িকা।

অভিনেত্রীর মা ডায়াবেটিসের রোগী ছিলেন। কয়েক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রাখা হয় তাকে। কিছুটা সুস্থ হয়ে উঠলে বাসায় এনে চিকিৎসকের পরামর্শে রাখা হয়। রোববার কোনো কিছু বোঝার আগে বেলা ১১টার দিকে মিরপুরের নিজ বাসায় মারা যান তিনি।

এর আগে গত ১২ মার্চ ফেসবুকে মায়ের অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১০

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১১

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১২

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৩

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৪

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৫

বেদনার আকাশ

১৬

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৭

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৮

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৯

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

২০
X