বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে চমক নিয়ে আসছে ‘মায়া’

সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী। ছবি : সংগৃহীত
সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী। ছবি : সংগৃহীত

ঈদে ঢাকাই সিনেমার মুক্তির জোয়ার চলছে কয়েক বছর ধরে। পুরো বছরজুড়ে সিনেমা মুক্তির কাজ এগিয়ে নেওয়া হয় শুধু ঈদকে ঘিরে। এবারের ঈদে আসছে তিন নায়কের নতুন চমক ‘মায়া’। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচারণা। জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় ‘মায়া’ ঈদুল ফিতরে মুক্তি পাবে।

রোববার ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তির সময়সূচি ঘোষণা করে সিনেমার টিম। অনুষ্ঠানে মায়ার ট্রেলারও লঞ্চ করা হয়।

অনুষ্ঠানে সাইমন সাদিক, জিয়াউল রোশান, শবনম ইয়াসমিন বুবলী, পরিচালক জসিম উদ্দিন জাকির ও প্রযোজক আলীনুর আসিক ভূঁইয়াসহ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রপ্রেমীদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন আলী নুর আশিক ভূঁইয়া।

সিনেমাটি পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, ‘ঈদে ছবিটি মুক্তি দেব। কারণ ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। আমি আমার দলের কাছে তাদের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞ। আশা করি, চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা হলে ছবিটি দেখবেন।’

সিনেমায় তিন নায়কের বিপরীতে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে। নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সাধারণত দেখা যায় দুই নায়কের সঙ্গে এক নায়িকার সিনেমা হয়। কিন্তু আমি মায়া সিনেমায় তিনজন নায়ককে পেয়েছি। এটা দারুণ ব্যাপার নিঃসন্দেহে। আনিসুর রহমান মিলন ভাই, সাইমন সাদিক ও রোশান সহশিল্পী হিসেবে তিনজনই অসাধারণ। আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। আশা করছি, দর্শক উপভোগ করবেন সিনেমাটি।’

তিন নায়কের এক নায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘দেশে খুব কম সিনেমা হল, এদিকে ঈদে অনেক ছবি মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করি চলচ্চিত্রপ্রেমীরা আমার ছবি ও আমাদের ছবি ‘মায়া’ দেখে উপভোগ করবেন।’

তিনি আরো বলেন, ‘মায়া : দ্য লাভ সিনেমার গল্পটি অনেক সুন্দর। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য সবকিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। আমার চরিত্রটিও বেশ মনে ধরেছে। এর টিমটাও বেশ দারুণ। খুব আন্তরিক পরিবেশে আমরা শুটিং করেছি।’

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা রউফ, চিকন আলী, রাশেদা চৌধুরী, শম্পা নিজাম, সোহেল রশিদ, শিবলী, অরিন, বাদল, ফারজানা শেরমিন জোয়া, ববি, জেকি আলমগীর, শিমন্ত, ইভা, আকলিমা আঁখি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X