বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১২:১০ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

টিম পটুকে আসিফের শুভ কামনা

পটু সিনেমার পোস্টার ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত
পটু সিনেমার পোস্টার ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত

সংগীত পরিচালক হিসেবে পরিচিত হওয়ার পর এবার নাম লেখালেন সিনেমায়। আহমেদ হুমায়ূন নির্মাণ করলেন নিজের প্রথম সিনেমা ‘পটু’। কোনো রকম কোনো কাটাকুটি ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ঈদে মুক্তির মিছিলে তাই ‘পটু’ প্রতিদ্বন্দ্বী করবে শাকিব খান, ফেরদৌস ও জায়েদ খানদের সঙ্গে।

সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। দুই মিনিট ৩১ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে, ক্রাইম, থ্রিলার ও সাসপেন্স। এর গল্প, শুটিং সবই বাংলাদেশের উত্তরের শহর রাজশাহী ঘিরে।

সিনেমাটির ট্রেলার মুক্তির পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছে শুভকামনা। সংগীতশিল্পী আসিফ আকবরও সিনেমাটির জন্য জানিয়েছেন শুভকামনা। পটুর ট্রেলার আসিফ তার ফেসবুক পেজে শেয়ার করে লিখেন, ‘আসছে পটু। প্রিয় আহম্মেদ হুমায়ুনের সরব প্রচেষ্টা। স্নেহের ইভান সাইর এর প্রথম ছবি। শুভকামনা টিম পটু। ভালোবাসা অবিরাম।’

সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইভান সাইর। তার বিপরীতে দেখা যাবে আফরা সাইরাকে। দুজনেরই এটি প্রথম সিনেমা। আরও অভিনয় করেছেন শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১০

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১১

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১২

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৪

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৭

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৮

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৯

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X