বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৪:০৪ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

নিজের ভোট না পেলেও পেয়েছেন এক ভোট

অভিনেতা শ্রাবণ শাহ। ছবি : সংগৃহীত
অভিনেতা শ্রাবণ শাহ। ছবি : সংগৃহীত

অভিনেতা শ্রাবণ শাহ। আশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। হেরে গেছেন তিনি। শুধুই হেরেই যাননি, পেয়েছেন মাত্র একটি ভোট। তাও নিজের নয়, অন্যের। এখন কে তাকে ভালোবেসে ভোটটি দিয়েছেন তাকে খুঁজছেন এই অভিনেতা। কালবেলাকে এমনটাই জানালেন তিনি।

ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে শিল্পী সমিতির ভোটাধিকার হারিয়েছিলেন শ্রাবণ। এমন অভিযোগ তুলে ক্ষোভ ঝেড়েছিলেন তিনি। যাচাই-বাচাই শেষে অবশ্য শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পান। ভোটাধিকার ফিরে পাওয়ার পর শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।

শ্রাবণ শাহর ভাষ্য, তিনি প্রতিবাদস্বরূপ নিপুণের বিপরীতে ভোটে দাঁড়িয়েছেন। জয়ী হওয়ার জন্য নয়, তার নিজের ভোটটাও তিনি মনোয়ার হোসেন ডিপজলকে দিয়েছেন।

যদিও প্রার্থীদের সারিতে দাঁড়িয়ে ভোট চাইতে দেখা গেছে এই অভিনেতাকে।

শ্রাবণ শাহর ঘনিষ্টজন অভিনেত্রী নাসরিন আক্তার তার মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন। অন্যদিকে নৃত্যপরিচালক নুহরাজ সমর্থক ছিলেন। তারাও তাকে ভোট দেননি বলে দাবি শ্রাবণ শাহর।

শ্রাবণ শাহ বলেন, আমি প্রস্তাবক ও সর্মথককারীদেরও আমাকে ভোট দিতে নিষেধ করেছি। আমি কোনো প্রচার করিনি।

শ্রাবণ শাহ মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের বিপরীতে সাধারণ সম্পাদকের পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) দিনব্যাপী শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তার ঘোষিত ফল থেকে জানা যায়, শ্রাবণ মাত্র একটি ভোট পেয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে এই প্রথম কোনো প্রার্থী মাত্র এক ভোটে পেলেন।

নির্বাচনের কিছুদিন আগে শ্রাবণ অভিযোগ করেছিলেন, নিপুণ তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য ভোটার তালিকায় নাম রাখেননি। সদস্যপদ ফিরে পেয়ে অনেকটা জেদ করেই নির্বাচনে সেক্রেটারি পদে অংশ নেন শ্রাবণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১০

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১১

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১২

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৩

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১৫

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৬

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১৭

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১৮

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৯

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

২০
X