বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৪:৩৫ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘ময়ূরাক্ষী’র প্রথম পোস্টার প্রকাশ

ময়ূরাক্ষী সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত।
ময়ূরাক্ষী সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত।

প্রকাশ্যে এলো ‘ময়ূরাক্ষী’ সিনেমার ফাস্ট লুক পোস্টার। ১৬ জুলাই এই পোস্টার প্রকাশের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল।

এ সিনেমার নির্মাতা রাশিদ পলাশ জানান, এটি একটি থিম পোস্টার। এরপর ধারাবাহিকভাবে আরও পোস্টার প্রকাশ হবে। সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি।

রাশিদ পলাশ আরও বলেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া আমাদের শোবিজের মানুষের সম্পর্কের টানাপড়েনও দেখা যাবে। দর্শক ভিন্নরকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’

ছবির প্রযোজক চৌধুরী নিজাম নিশো বলেন, বাংলা সিনেমার যে আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে সেটা ধরতে চাই আমরা। ‘ময়ূরাক্ষী’ দিয়ে আমাদের এই পথচলা শুরু হতে যাচ্ছে। দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা আমাদের সিনেমা পৌঁছে দিতে চাই।

‘ময়ূরাক্ষী’-তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী প্রমুখ।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা ও জাহিদ নিরব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X