বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে আজান দিল নায়ক সাইমনের সন্তান

সাইমন ও তার সন্তান। ছবি : সংগৃহীত
সাইমন ও তার সন্তান। ছবি : সংগৃহীত

ঈদে মুক্তি পেয়েছে সাইমন সাদিক অভিনীত সিনেমা ‘মায়া’। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই চিত্রনায়ক। তবে অভিনেতার আনন্দে নতুন মাত্রা যোগ করল তার বড় ছেলে সাইয়ান সাদিক।

ব্যক্তিজীবনে দুই সন্তানের বাবা সাইমন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ফেসবুকে বড় ছেলে সাইয়ানের আজান দেওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন এই চিত্রনায়ক। ভিডিওটি পোস্ট হওয়ার পর বিভিন্ন রিঅ্যাকশন ও প্রশংসামূলক মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। বিষয়টিতে বেশ মুগ্ধ হয়েছেন সাইমন।

পর্দার বাইরে বেশ সাদামাটা জীবন কাটান সাইমন। গ্রাম ভালোবাসেন ভীষণ। মাঝেমধ্যেই চলে যান গ্রামে। মাছ ধরেন নানা জলাধারে। গ্রামে শৈশবের বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ান তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজের আনন্দঘন মুহূর্তগুলো। নিজের সন্তানদের সঙ্গে হওয়া খুনসুটির ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি, যা দেখে মুগ্ধ হন এই নায়কের ভক্তরা।

সন্তানের আজান দেওয়ার বিষয়ে সাইমন বলেন, ঢাকার লালমাটিয়ায় থাকি আমি। সেখানকার হাউজিং কমিউনিটি মসজিদে নিয়মিত যাতায়াত হয়। আমার বড় ছেলেও যায় সেখানে। ও আরবি পড়ে। এবার প্রথমবার মসজিদে আসরের আজান দিয়েছে ও। এটি আমার কাছে খুবই আনন্দের। আমার সন্তানেরা পড়াশোনার পাশাপাশি ধর্মচর্চা করছে। বাবা হিসেবে গর্বিত আমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১০

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১১

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৪

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৬

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৭

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৯

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

২০
X