কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আজান চলাকালে ইমামের কাঁধে লাফিয়ে উঠল বিড়াল, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কের একটি মসজিদে আজানের সময় ঘটে যাওয়া ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই এর প্রশংসা করেছেন, অনেকে আবেগে আপ্লুত হয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, তুরস্কের একটি মসজিদে নামাজের আগে আজান দিচ্ছিলেন একজন ইমাম সাহেব। আর ঠিক ঐ মুহূর্তেই একটি বিড়াল দৌড়ে এসে এক লাফ দিয়ে তার কাঁধে উঠে বসে পড়ে।

এমন ঘটনা যে কারও সঙ্গে ঘটলে তিনি নিশ্চই চমকে যেতেন। কিন্তু ইমাম সাহেব ধৈর্য ধরে খুব স্বাভাবিক ভঙ্গিতে বিড়ালটির সঙ্গে ইতিবাচক আচরণ করেন। তিনি বিড়ালটিকে তার কাঁধ থেকে না সরিয়ে দিয়ে বরং একহাত দিয়ে আদর করে দিলেন, এবং একমনে আজান চালিয়ে যান।

তখন বিড়ালটি শান্ত হয়ে ইমাম সাহেবের কাঁধে চুপচাপ বসে থাকে। মসজিদটিতে নিয়মিত নামাজ পড়তে আসা কয়েকজন মুসুল্লি জানিয়েছে, আলোচিত এই বিড়ালটি এর আগেও প্রায়ই মসজিদের ভেতরে ঢুকে পড়ত এবং সবার সঙ্গে খুনসুটিতে মেতে উঠত।

তাই এই ঘটনাটি তাদের চোখে এক অর্থে খুব নতুন কোনো ঘটনা নয়। কিন্তু ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুস তা দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

অনেকেরই মন জয় করে নিয়েছে এই ভাইরাল ভিডিওটি। ভিডিওটি মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন ইতিবাচক বিভিন্ন কথা। একজন বলেছেন, একসঙ্গে থাকা আর সহনশীলতার এমন ছবি আমাদের মনে আলাদাকরে এক ভালোলাগার অনভূতি ফিরিয়ে আনে। আরেকজন লিখেছেন, আজানের মাঝে বিড়ালটির এমন কোমল উপস্থিতি যেন অন্যমাত্রা যোগ করেছে। ভিডিওটি দেখে অনেকে মানসিকভাবে শান্তি পেয়েছেন বলেও মন্তব্যের ঘরে লিখেছেন।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

১০

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

১১

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

১২

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দিন, বদলে যাবে চট্টগ্রাম: চসিক মেয়র

১৩

পলিথিনের ঝুপড়িতে প্রতিবন্ধী মা-মেয়ের মানবেতর জীবন

১৪

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ 

১৫

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

১৬

স্পেনে ভূমিকম্প অনুভূত

১৭

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

১৮

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

১৯

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

২০
X