বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৭:১৪ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আরশাদ আদনানের স্ট্যাটাস ঘিরে ঝড় 

আরশাদ আদনানের স্ট্যাটাস ঘিরে ঝড় 
আরশাদ আদনানের স্ট্যাটাস ঘিরে ঝড় 

তুফান’র টিজার প্রকাশের পর থেকেই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফী। শাকিব খান অভিনীত সিনেমার টিজার প্রকাশের পর থেকেই এটি ভারতীয় অ্যানিমেল ও কেজিএফ-এর সঙ্গে দারুণ মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা।

রাফী যে দুই সিনেমা থেকে কাটকপি মেরে একটি সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন এমন আভাস নেটিজেনদের মন্তব্যে প্রকাশ পাচ্ছে। পরিচালকের এমন কাণ্ডে ফেসবুকেও যেন ‘তুফান’ নেমে এসেছে।

এবার ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার প্রযোজক আরশাদ আদনানের স্ট্যাটাস সেই আগুনে যেন ঘি ঢেলে দিল। চারদিকে যখন রাফিকে ‘কপিরাজ’ উপাধিতে ভূষিত করা হচ্ছে ঠিক সেই সময়ে আদনানের স্ট্যাটাসটি নিয়ে ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও সেই স্ট্যাটাসে ‘তুফান’ নিয়ে সরাসরি কিছু উল্লেখ করেননি প্রতাপশালী এই প্রযোজক। আরশাদ আদনান লিখেছেন, নকল পণ্যে বাজার সয়লাব হ্যাঁ ভয় পাইছি? এত কপি এবং নকল দেখে।

এই প্রযোজকের পোস্টের নিচে কাটকপির বিষয়টি নিয়ে ‘তুফান’ পরিচালককে একহাত নিচ্ছেন নেটিজেনরা।

যেখানে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’র মতো মৌলিক গল্পের মাধ্যমে প্রযোজক আরশাদ আদনান সিনেমা হলে দর্শক ফেরানোর মিশনে নেমেছেন। পাশাপাশি বিদেশেও বাংলা সিনেমা মুক্তি দিয়ে আলোচিত হয়েছেন। সেখানে পার্শ্ববর্তী দেশ থেকে নিজের সিনেমার নায়ককে এই টুকলি করা দৃশ্যে অভিনয় দেখে হয়তো নিজের বিরক্তি প্রকাশ করলেন এই প্রযোজক। তার অভিযোগের তীর যে তুফান’র পরিচালক রাফীর দিকেই তা বুঝতে কারও বাকি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১০

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১১

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১২

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৩

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১৪

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৬

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

১৭

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

১৮

‘মেসির বিদায় রাঙাতে জীবন দিতেও প্রস্তুত’

১৯

তরুণ শিল্পীদের তুলির আঁচড় আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
X