বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১১:১৬ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের নায়িকা তুষি, আরও যে তথ্য জানা গেল

শাকিব খান, আরশাদ আদনান, নাজিফা তুষি। ছবি : সংগৃহীত
শাকিব খান, আরশাদ আদনান, নাজিফা তুষি। ছবি : সংগৃহীত

ঢালিউড কিং শাকিব খানের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘প্রিয়তমা’ সিনেমা থেকেই নিজেকে নতুন করে আবিষ্কার করেন ঢাকাই ছবির এই উজ্জ্বল তারকা। শাকিবের এমন বাঁক-বদলের সৌজন্যে রয়েছে ভার্সেটাইল মিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনান পরিচালক হিমেল আশরাফকে সঙ্গী করে নির্মাণ করেন ‘প্রিয়তমা’। সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন কলকাতার ইধিকা পাল। এরপর একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয় ‘রাজকুমার’। হিমেলের পরিচালনায় এতে শাকিবের বিপরীতে ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

গত ঈদে মুক্তি পাওয়া রাজকুমার দাপটের সঙ্গে ব্যবসা করে। তখন থেকেই শাকিবকে নিয়ে সূচনা হয় নতুন গুঞ্জনের। চাউর হয়, ভার্সেটাইল মিডিয়া থেকেই বিগ বাজেটের একটি সিনেমা নির্মিত হবে। সেখানে এমন একজন নায়িকা থাকবেন, যিনি কিনা কিং খানের সঙ্গে অভিনয় করেননি কখনোই। সেই গুঞ্জন সত্যি হয়েছে। এমনকি জানা গেছে শাকিবের সেই নতুন নায়িকার নামও।

‘হাওয়া’খ্যাত অভিনেত্রী নাজিফা তুষিই হতে চলেছেন শাকিব খানের পরবর্তী নায়িকা। শনিবার কালবেলাকে এ কথা জানিয়েছেন খোদ আরশাদ আদনান। আপাতত তিনি আছেন ঢাকার বাইরে। ফিরেই সিনেমার ঘোষণা দেবেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু শাকিবের শিডিউলের আপেক্ষা। আরও একটি চমকপ্রদ তথ্য হলো, এ সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন সময়ের দাপুটে প্রযোজক আরশাদ আদনান।

এর আগে ‘হাওয়া’, ‘আইসক্রিম’, ‘নেটওয়ার্কের বাইরে’তে তুষিকে দেখেছেন দর্শক। শাকিবের নায়িকা হওয়ার বিষয়টি তার জন্যও বেশ চমকপ্রদ। ‘হাওয়া’র সাফল্যের পরও দীর্ঘদিন কোনো কাজে দেখা যাচ্ছে না তাকে। মাঝে কালবেলাকে সাক্ষাৎকারে তুষি বলেছিলেন, বড় কিছুর মাধ্যমেই হাজির হবেন। আপাতত এ নিয়ে মুখ খোলা নিষেধ।

জানা গেছে, শাকিব-তুষির সিনেমাটি নিয়ে বিশেষ পরিকল্পনা এঁটেছে ভার্সেটাইল মিডিয়া। তাদের এ ছবিটিও বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। গল্প ও শুটিং লোকেশনে থাকবে বৈচিত্র্য। এ ছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টানা একের পর এক সিনেমা নির্মাণ হবে। বছরজুড়েই দর্শকদের হলমুখী রাখতে ও বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমার বাজার ধরতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১০

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১১

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৩

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৪

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৮

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৯

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

২০
X