বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৬:০১ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

মান্নার ছেলের আবেগঘন পোস্ট ভাইরাল

মা-বাবার সঙ্গে সিয়াম। ছবি : সংগৃহীত
মা-বাবার সঙ্গে সিয়াম। ছবি : সংগৃহীত

ঢালিউডে তুমুল জনপ্রিয় প্রয়াত নায়ক মান্না। মৃত্যুর পরও তার সিনেমাগুলো বিনোদনপ্রেমীদের পছন্দের তালিকাতে রয়েছে। দুই যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়িয়েছেন তিনি।একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন গণমানুষের এ নায়ক। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মাত্র ৪৪ বছর জীবনাবসান হয় তার।

মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস। ঢালিউডে বিচরণ নেই তার। সামাজিকমাধ্যমে মাঝেমধ্যে কিছু পোস্ট দেন সিয়াম। রোববার মা দিবসে মা-বাবার বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুকে ও ইনস্ট্রাগ্রামে বাবা-মায়ের ছবি প্রকাশ করেছেন সিয়াম। তাতে শৈশবের সিয়ামকেও দেখা গেছে। ছবিতে তিনি ইংরেজিতে একটি বাক্য লিখেছেন। সেটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘আমার বাবার দারুণ সৌভাগ্য ছিল। এ কারণেই এই সুন্দরীকে জয় করতে পেরেছিলেন’। সুন্দরী বলতে সিয়াম তার মা শেলী মান্নাকে বোঝাতে চেয়েছেন। এরপর মায়ের উদ্দেশ্যে সিয়ামের লিখেছেন, হ্যাপি মাদারস ডে।

১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মান্না। ওই প্রতিযোগিতার মাধ্যমেই রুপালি জগতে পা রাখেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’। তবে মান্নার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলি’। ১৯৯১ সালে ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন এ নায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১০

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১১

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১২

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৩

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৪

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৫

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৬

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৭

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৯

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

২০
X