বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামি জায়েদ, জয়, সাজু   

সাজু খাদেম, শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত
সাজু খাদেম, শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক তারকাই গা ঢাকা দিয়েছেন। সরাসরি এই দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদৌস আহমেদ, মমতাজ, রিয়াজসহ অনেক তারকারই খোঁজ এখনো মেলেনি। এর মধ্যেই ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকার মহানগর হাকিম জাকী আল ফারাবীর আদালতে রোববার ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা দায়ের করেন।

আসামির তালিকায় আরও রয়েছেন- সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম, সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, সাবেক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, সাবেক ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস ও সাঈদ খোকন, সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাংবাদিক শাবান মাহমুদ।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা চালান। গাড়িবহরের ১২/১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন।

ইতোমধ্যেই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১০

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১১

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

১২

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৩

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১৪

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১৫

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৬

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৭

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৮

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৯

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

২০
X