বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১২:১৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কোরিয়ান তরুণকে বিয়ে করলেন বাংলাদেশি মডেল

কোরিয়ান তরুণ তেহো কিম এবং বাংলাদেশি মডেল পিজে হেলেন। ছবি : সংগৃহীত
কোরিয়ান তরুণ তেহো কিম এবং বাংলাদেশি মডেল পিজে হেলেন। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ান তরুণের সঙ্গে দীর্ঘ প্রেমের পর তাকে বিয়ে করেছেন বাংলাদেশি মডেল পিজে হেলেন। চলতি বছরের ১৮ মার্চ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছে তাদের। তবে বাকি ছিল বিবাহোত্তর সংবর্ধনা। সম্প্রতি ঢাকার একটি ক্লাবে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে এ জুটির।

মডেল হেলেন জানান, কোরিয়ান তরুণ তেহো কিমের সঙ্গে ২০২০ সালে পরিচয় হয় তার। মূলত বিমানবন্দর টার্মিনাল-৩ নির্মাণের কাজে ঢাকায় এসেছিলেন এই যুবক। পরিচয়ের পর প্রায় দুবছর প্রেম চলে তাদের। সেই প্রেমের পরিণতি দিতেই বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে।

হেলেন আরও জানান, তাদের বিয়েতে ধর্ম কোনো বাধা হয়নি। মডেলের পরিবার শুরুর দিকে কিছুটা আতঙ্কেই ছিল। কেননা বর-কনের ধর্মের মিল ছিল না। পরে কোরিয়ান তরুণ বৌদ্ধধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন। তারপর এই বিয়ে সম্পন্ন হয়।

তেহো কিমের সঙ্গে চারবার কোরিয়া ঘুরে এসছেন হেলেন। তেহোর পরিবারের সঙ্গে দেখাও করেছেন হেলেন। মডেলের ভাষ্য, তার বরের পরিবার বেশ শিক্ষিত। তাদের সংস্কৃতি অনেক ডিসিপ্লিনড। তারা খুব কর্মঠ। বাংলাদেশি মডেল হেলেনকে বেশ পছন্দ করেছেন তেহো কিমের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, কিছু টিভি কমার্শিয়ালে কাজ করেছেন গেলেন। অনেক ফটোশুটেও অংশ নিয়েছেন। অন্যদিকে তার বর পেশায় একজন অ্যাকাউন্টস ম্যানেজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X