কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৮:১২ পিএম
আপডেট : ২২ মে ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘নিপুনের নামে ৬৪ জেলায় মামলা হচ্ছে’

‘নিপুনের নামে ৬৪ জেলায় মামলা হচ্ছে’
‘নিপুনের নামে ৬৪ জেলায় মামলা হচ্ছে’

চিত্রনায়িকা নিপুন আক্তারের নামে ৬৪ জেলায় মামলা হতে পারে, এমনটাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব। কারণ হিসেবে তিনি মানহানিকর কথাবার্তার কথা উল্লেখ করেন।

গতকাল বুধবার চলচ্চিত্রের ১৯ সংগঠনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডি এ তায়েব।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা যেন কাটছেই না। গত এপ্রিলে অনুষ্ঠিত এই নির্বাচনে ডিপজলের কাছে পরাজিত হন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুন। ফল ঘোষণার পর নির্বাচন মেনে নিয়ে ডিপজলের গলায় মালা পরালেও এক মাস না যেতেই আদালতে রিট করে আটকে দেন সাধারণ সম্পাদক পদের কার্যক্রম।

নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনার অভিযোগ এনে নিপুনের করা রিটের পরিপ্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। চিত্রনায়িকার করা এই রিটের প্রতিক্রিয়ায় বুধবার দিনব্যাপী উত্তাল ছিল এফডিসি।

নিপুনের রিটের পর বৈঠক করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। এ সময় ডি এ তায়েব বলেন, ‘তার (নিপুন) বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে। তারা এরই মধ্যে সবকিছু রেডি করে ফেলেছে। ৫০১ ধারায় মামলা করবে। আমার ভক্তরা মনে করছে নিপুন আমার মানহানি করেছে। এ কারণে তারা নিপুনের নামে মামলা করবে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১০

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১১

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১২

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৩

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৪

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৫

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৬

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৭

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৮

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৯

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

২০
X