বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

নিপুন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অশুভ : ঝন্টু

নির্মাতা ঝন্টু ও চিত্রনায়িকা নিপুন। ছবি : সংগৃহীত
নির্মাতা ঝন্টু ও চিত্রনায়িকা নিপুন। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা নিপুন আক্তারকে বাংলাদেশি চলচ্চিত্রের উন্নতির পথে অশুভ হিসেবে দেখছেন বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী সাধারণ সম্পাদকের চেয়ারে কেউ বসলেই মামলা ঠুকে দিচ্ছেন নিপুন। এতে বিব্রত হচ্ছেন ঢালিউডের বয়োজ্যেষ্ঠ তারকারা। রিট করে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং অভিনেতাকে ‘অশিক্ষিত’ বলায় নিপুনের ওপর বিরক্তি প্রকাশ করেছেন নির্মাতা ঝন্টু। নিপুনকেই অপরাধী ভাবছেন খ্যাতিমান এই পরিচালক।

অশুভ ও মন্দ জিনিসের সমার্থক হিসেবে দেশের মানুষ ‘কুফা’ শব্দটি ব্যবহার করেন। বাংলা চলচ্চিত্রের উন্নতির পথে সেই কুফার প্রতীমা হয়ে উঠেছেন চিত্রনায়িকা নিপুন আক্তার। আদালতে রিট দায়ের করে বিএফডিসিতে ডিপজলের দায়িত্ব পালন স্থগিত করে ছেড়েছেন নিপুন। বিষয়টিকে অশুভ হিসেবে দেখছেন খ্যাতিমান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

বাংলাদেশি সিনেমার ভিত্তি গড়ে দেওয়া প্রথিতযশা অভিনয়শিল্পীদের বিরক্তির কারণ হয়ে দাড়িঁয়েছেন নিপুন। তারা তাকে না পারছেন গিলতে, না পারছেন উগড়ে দিতে। বিএফডিসির সাধারণ সম্পাদকের গদি ছাড়তেই চাইছেন না নিপুন। তাতেই বিরক্তির ভাঁজ পড়ছে সিনিয়র তারকাদের কপালে। তারা সিনেমার উন্নতির কাজে সময় দেবেন নাকি নিপুনের ঠুকে দেওয়া মামলা সামাল দেবেন, তা ভেবেই হচ্ছেন দিশাহারা।

নিপুনের ‘মামলাবাজি’ বিব্রত করেছে দেলোয়ার জাহান ঝন্টুকে। চিত্রনায়িকার রিট দায়েরের বিষয়ে পরিচালক ঝন্টুর ভাষ্য, ডিপজল সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারতেন, তবে তার বিরুদ্ধ ষড়যন্ত্র হয়েছে। এই জিনিসটি শুভ নয়। নিপুন কেস না করলেও পারতেন।

নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশে সম্মান রয়েছে নির্মাতা ঝন্টুর। তবে তিনি মনে করেন, নির্বাচনে ডিপজলের অসততা খুঁজে পাওয়া যাবে না। এ ছাড়া ডিপজলকে ‘অশিক্ষিত’ বলায় নিপুনের সমালোচনা করেছেন ঝন্টু। নির্মাতা বলেন, ভোটাররা ডিপজলকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ডিপজল গঠনমূলক কথা বলেন, তাই এই অভিনেতার বিরুদ্ধে নিপুন বলা কথাকে অপরাধ গণ্য করছেন এই পরিচালক।

এই যখন পরিস্থিতি তখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারটিকে ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ারের সরাইখানায় রাখা রহস্যময় এক চেয়ারের সঙ্গে তুলনা করা চলে। সরাইখানার ওই চেয়ারে যিনি বসেন তিনিই নাকি মারা যান। শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারটিও হয়ে উঠেছে বিশ্বের দ্বিতীয় রহস্যময় চেয়ার। নিপুন ছাড়া সেখানে কেউ বসলেই পড়তে হচ্ছে বিপাকে, সিন্দাবাদের ভুতের মতো ঘাড়ে চেপে বসছে মামলা-মোকদ্দমা। ২০২২ থেকে ২৪ সালের নির্বাচনেও ওই চেয়ারে বসে মাশুল গুনেছেন জায়েদ খান। মামলা ঠুকে শেষমেস চেয়ারটিকে নিজের করে নিয়েছিলেন নিপুন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনার অভিযোগ এনে নিপুনের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে নিপুনের কর্মকাণ্ডে বিব্রত ঢালিউডের সিনিয়ার তারকারা, এমনটা দাবি করে ডিপজল বলেন, অভিনেতা সোহেল রানাসহ বেশ কজন সিনিয়র শিল্পী বিষয়টি নিয়ে বিরক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X