বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বেসুরা গান গেয়ে ট্রলের মুখে ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত

ছোটবেলা থেকেই গানের চর্চা করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবুও নিজের গাওয়া একটি গান পুনরায় গাইতে গিয়ে ভরা মজলিশে খেই হারিয়ে ফেললেন তিনি। কেন এমন হলো, এর কোনো সদুত্তর এখন পর্যন্ত দেননি ফারিণ। লন্ডনে ঘটেছে এমন ঘটনা। তা নিয়ে নেটিজেনদের ট্রলের ফাঁদে পড়েছেন অভিনেত্রী।

অভিনয়েই ফারিণের মুনশিয়ানা দেখেছে দর্শক। তার ভেতরে থাকা গায়িকা সত্ত্বার সঙ্গে শ্রোতারা পরিচিত হয়েছে বেশ দেরিতে। গত ঈদে কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক হয় তার। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ফারিণ গেয়েছিলেন ‘রঙে রঙে রঙিন হব’ গানটি। সেটি প্রচারের পর বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি বেশ কিছুদিন ট্রেন্ডিংয়েও ছিল।

সম্প্রতি লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়াম মঞ্চে গান গেয়েছেন ফারিণ। সেখানেই নিজের গাওয়া গান পুনরায় গাইতে গিয়ে সুর কেটে গেছে তার। যেই গান গেয়ে আলোচনায় এসেছিলেন, মঞ্চে সেটিই গাইলেন বেসুরা! তাতেই নেটিজেনদের সমালোচনার তোপে পড়েছেন তিনি। রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন অভিনেত্রী।

ফারিণের বেসুরা গানের বিষয়ে পোস্ট করে নানা কথা লিখছেন নেটিজেনরা। একজন বলেছেন, পেশাদার না হয়ে গান না গাওয়াই ভালো। আরেকজন লিখেছেন, হাতে মাইক্রোফোন নিলেই শিল্পী হয় না, সে জন্য সাধনা প্রয়োজন। তবে ফারিণের পক্ষেও কথা বলেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ফারিণ জাত অভিনয়শিল্পী। তিনি শখের বশে একটি গান করেছেন। তা নিয়ে এত সমালোচনার কিছু নেই।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচারিত গানের সঙ্গে লন্ডনে গাওয়া গানের সুরে কেন এত ফারাক, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ফারিণ। ছোটবেলা থেকেই গানের চর্চা করেন তিনি। ইচ্ছা ছিল গায়িকা হওয়ার। তবে নিজের মায়ের ইচ্ছাপূরণে এসেছেন অভিনয়ে। অল্প সময়েই জনপ্রিয় হয়েছেন তিনি। করেছেন সিনেমাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X