বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৩:৪১ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে কেয়া পায়েলের তিন নাটক

অভিনেত্রী কেয়া পায়েল। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কেয়া পায়েল। ছবি : সংগৃহীত

মানসম্মত নির্মাণে ব্যতিক্রমী গল্পের নাটকের নিশ্চয়তা দিতে পথচলা শুরু করে পিকক এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে বেশ কিছু নাটক দিয়ে সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি। দেশসেরা নির্মাতারা সময়ের আলোচিত তারকাদের নিয়ে প্রতিষ্ঠানটি উপহার দিয়েছেন উপভোগ্য নাটকগুলো।

একই প্রোডাকশন থেকে এবারের ঈদে আসছে সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী অভিনেত্রী কেয়া পায়েল অভিনীত ৩ টি নাটক। ঈদের দিন থেকেই নাটকগুলো পিককের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

নাটকগুলো হলো ‘সামার ব্রেক’, ‘বন্ধুত্ব না কি প্রেম’ ও ‘এ হৃদয়’।

‘সামার ব্রেক’ নাটকটি সাজ্জাদ হোসাইন বাপ্পি পরিচালনা করেছেন। এতে জুটি হয়েছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। আরেকটি নাটক নিয়ে আসবেন নির্মাতা মাশরিকুল আলম। নাটকের নাম ‘বন্ধুত্ব না কি প্রেম’। এতে কেয়া পায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান। তৃতীয় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। ‘এ হৃদয়’ নামের এই নাটকে জুটি হয়েছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

নাটকগুলো নিয়ে কেয়া পায়েল বলেন, ‘ঈদ এলেই নাটকের ব্যস্ততা অন্য সময়ের চেয়ে অনেক বেড়ে যায়। নির্মাতাদের শিডিউল দেওয়াই কঠিন হয়ে পড়ে। বর্তমানে আমি বেছে বেছে কাজ করার চেষ্টা করছি। সেদিক থেকে এই ৩টি নাটকের গল্পই আমার কাছে অসাধারণ লেগেছে। তবে আরও অনেক নাটকেই অভিনয় করেছি। ঈদে আসলে কতগুলো নাটক আসবে এখনই বলা যাচ্ছে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১০

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১১

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১২

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৩

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৪

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৮

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৯

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

২০
X