বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে যেসব সিনেমা হলে দেখা যাবে বুবলীর ‘রিভেঞ্জ’

রিভেঞ্জ সিনেমায় রোশান ও বুবলী। ছবি : সংগৃহীত
রিভেঞ্জ সিনেমায় রোশান ও বুবলী। ছবি : সংগৃহীত

রাত পোহালেই ঈদুল আজহা। ঈদে দর্শকদের বিনোদন দিতে ইতোমধ্যেই রুপালি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বেশকিছু সিনেমা। যার মধ্যে অন্যতম আলোচিত সিনেমা ‘রিভেঞ্জ’। এটি পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

আর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল রোশান ও অভিনেত্রী শবনম বুবলী। সিনেমাটি হল পেয়েছে ১১টি। এ ছাড়া সিঙ্গেল স্ক্রিন ছাড়াও এটি সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারেও চলবে। এমনটাই নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা ইকবাল।

এর আগে ‘রিভেঞ্জ’ বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। এ ছাড়া ট্রেলার মুক্তির পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। দুই মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলারে নির্মাতা আভাস দেন ভয়ংকর অ্যাকশনের।

ঈদের দিন থেকে ‘রিভেঞ্জ’ বসুন্ধরা শপিং কমপ্লেক্সের প্রধান শাখার পাশাপাশি সনি স্কয়ার (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) ও লায়ন সিনেমাস (কেরানীগঞ্জে) চলবে।

এ ছাড়া সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দেখানো হবে ঝুমুর (জয়দেবপুর), সত্যবতী (শেরপুর), রুমা (মুক্তাগাছা), তাজ (নওগাঁ), আশা (মেলান্দহ), সোনিয়া (বগুড়া), সংগীতা (খুলনা), চিত্রালী (খুলনা), রাধানাথ (শ্রীমঙ্গল), লাবনী (সাতক্ষীরা) ও বিউটি (পিপুলবাড়ী)-তে।

সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত তারকাবহুল ‘রিভেঞ্জ’-এ রোশান ও বুবলী ছাড়া অভিনয় করছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্তসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

রিজার্ভ আরও বাড়ল

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

১০

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১১

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

১২

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

১৩

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

১৪

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১৫

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

১৬

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১৭

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১৮

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১৯

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

২০
X