বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বুবলীর চিকিৎসা করা দরকার : অপু বিশ্বাস

বুবলীর চিকিৎসা করা দরকার : অপু বিশ্বাস
বুবলীর চিকিৎসা করা দরকার : অপু বিশ্বাস

বড় পর্দায় নিজের দাপট ধরে রাখতে পারলেও ব্যক্তিজীবনে এলোমেলো শাকিব খান। নিজের দুই স্ত্রী এখন সাবেক। কারও সঙ্গেই সম্পর্ক ভালো নেই। নায়কের তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন তার পরিবার।

এদিকে শাকিবকেন্দ্রিক দ্বন্দ্বে এখনো অপু বিশ্বাস ও শবনম বুবলীর লড়াই চলমান। অতীতে দুজনেই বারবার বোঝাতে চেয়েছেন শাকিবের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। তবে শাকিব কেবল তার দুই সন্তান আব্রাম ও বীরের সঙ্গেই যোগাযোগ রাখে তা বলার অপেক্ষা রাখে না। নায়কের সাবেক দুই স্ত্রী একে অপরকে নিয়ে বিব্রতকর মন্তব্য করেই চলেছেন। এবার একটি ঈদ উৎসবে তো বুবলীর নাম মুখেই আনলেন না অপু।

সেলিব্রেটি আড্ডায় উপস্থাপিকা অপুকে প্রশ্ন করেন, বুবলীর সঙ্গে কোনো অনুষ্ঠানে তার দেখা হয়েছিল কি না? জবাবে অপু বলেন, ‘আমি ওই নামটাই বলতে চাই না। তার নাম মুখে এনে ঈদের সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করত চাই না। একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন যেসব কিছু জানার পরও চোখে ধুলা উড়িয়ে ঘোরে, তাকে যোগ্য-অযোগ্য বলতেও আমার বিবেকে বাঁধে। আসলে আমি ঈদটাই নষ্ট করতে চাই না।’

এদিকে অপু ভাষ্য, ‘ওনার (বুবলী) সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার।

উনি গেমে অংশ নিতে গিয়ে ফেইলর খেলোয়াড় হয়ে গেছেন। উনি আসলে বোঝেন না কী বলা উচিত কী বলা উচিত না।’ এ ছাড়া অপু আরও বলেন, ‘তাকে (বুবলী) আমি পচা আলু বলেছি, তাকে এড়িয়ে গেছি। অযোগ্য মানুষকে যৌক্তিকতা দেওয়া মানে নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা।’

বুবলীকে সিনেমায় কাস্ট করার পর থেকেই অপু ও শাকিবের দ্বন্দ্বের সূত্রপাত। সিনেমায় অভিনয় করতে গিয়ে শাকিব-বুবলীর প্রেমের গুঞ্জন চাউর হয়। তখন না কি অপু বিশ্বাস মোবাইলে ফোন দিয়ে বুবলীকে গালমন্দ করেছিলেন। সেকথা বুবলীই সাংবাদিকদের জানান। একটা পর্যায়ে তো দুই নায়িকার সঙ্গেই শাকিবের বিচ্ছেদ হয়। যদিও বুবলীর ভাষ্য মতে, শাকিবের সঙ্গে এখনো তার বিচ্ছেদ হয়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X