বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে বিষাদমাখা প্রেমের গল্প

জিম ও সাদ নাওভি I ছবি : সংগৃহীত
জিম ও সাদ নাওভি I ছবি : সংগৃহীত

ধানমন্ডির যান্ত্রিক শহরের ভিড়ে এক পুরোনো ফ্ল্যাটবাড়ি। সেই বাড়ির চারদেয়ালে বন্দি অর্পিতার একাকী ব্যাচেলর জীবন। খুব ছিমছাম, নীরব, ছন্দে বাঁধা তার দিনলিপি। কিন্তু প্রতিদিন বিকেল ঠিক ৫টা ২০ মিনিটে এই ছন্দপতন ঘটে। অর্পিতা এসে দাঁড়ায় বারান্দায়। তার এই দাঁড়ানো কোনো মানুষের জন্য নয়, বরং একটি মুহূর্তের, একটি নীল রঙের স্মৃতির জন্য। শহরের রাস্তায় হাজারো মানুষের ভিড়ে তার চোখ খুঁজে ফেরে একটি বিশেষ অবয়ব— একটি ‘নীল রেইনকোট’।

নীলক্ষেতের বৃষ্টি আর রবীন্দ্রপ্রেমী তরুণ গল্পের শুরুটা হয়েছিল এক বর্ষার বিকেলে। নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানের সোঁদা গন্ধ আর ঝুম বৃষ্টির মাঝে অর্পিতার সঙ্গে পরিচয় হয় শুভ্রর। পরনে নীল রেইনকোট, চোখেমুখে বুদ্ধদীপ্ত আভা, আর কথায় রবীন্দ্রনাথ। এক কাপ চা, বইয়ের পাতা আর বৃষ্টির রিমঝিম শব্দের মাঝে অচেনা দুটি মানুষের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত, নিঃশব্দ সংযোগ। বিদায়বেলায় শুভ্র একটি কথা বলে গিয়েছিল— ‘যদি কোনো দিন ফিরে আসি, নীল রেইনকোট পরেই ফিরব।’ সেই প্রতিশ্রুতিই কাল হয়ে দাঁড়ায় অর্পিতার জীবনে।

অপেক্ষার নাম ‘নীল রেইনকোট’- শুভ্র চলে যাওয়ার পর অর্পিতার জীবনে নেমে আসে দীর্ঘ অপেক্ষার প্রহর। টংদোকানের ধোঁয়া ওঠা চা, পাশে রাখা একটি খালি চেয়ার আর শুভ্রর রেখে যাওয়া স্মৃতিই হয়ে ওঠে তার বেঁচে থাকার অবলম্বন। বৃষ্টির দিনে রাস্তায় কোনো নীল রেইনকোট দেখলেই অর্পিতার বুক ধড়াস করে ওঠে। মনে হয়, এই বুঝি কথা রাখতে ফিরে এলো শুভ্র! নাটকের একটি দৃশ্যে দেখা যাবে, একদিন রাস্তায় নীল রেইনকোট পরা এক পথচারীকে দেখে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দৌড়ে রাস্তায় নেমে আসে অর্পিতা। চিৎকার করে ডাকে— ‘অ্যাই শুভ্র, শুনছেন...?’ কিন্তু সেই ডাক কি আদৌ শুভ্রর কানে পৌঁছায়? নাকি এটি শুধুই এক অসমাপ্ত অপেক্ষার হাহাকার?

ভালোবাসা দিবসে ভিন্নধর্মী আয়োজনে গতানুগতিক রোমান্টিক গল্পের বাইরে গিয়ে এমনই এক বিষাদমাখা প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে আসন্ন ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘নীল রেইনকোট’। তানভীর হাসানের নিটোল গল্পে নাটকটি পরিচালনা করেছেন সময়ের আলোচিত নির্মাতা রুবেল আনুশ। নাটকে শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতা চরিত্রে দেখা যাবে জিমকে। এটিই এই জুটির একসঙ্গে প্রথম কাজ।

নাটকটি প্রসঙ্গে পরিচালক রুবেল আনুশ বলেন, “ভালোবাসা দিবস মানেই শুধু মিলনান্তক গল্প নয়। অপেক্ষা আর বিচ্ছেদও ভালোবাসার এক গভীর অংশ। সেই ভাবনা থেকেই এই স্যাড-রোমান্টিক গল্পটি দর্শকদের জন্য তৈরি করা। নাওভি ও জিম দুজনেই তাদের চরিত্রে দারুণভাবে মিশে গেছেন। দর্শকরা গল্পের আবহ ও অনুভূতির সঙ্গে নিজেদের একাত্ম করতে পারবেন বলে আমার বিশ্বাস।”

নাটকটির প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই এই বিশেষ আয়োজন। আগামী ৬ ফেব্রুয়ারি ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। সাদ নাওভি ও জিম ছাড়াও এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার আজপুর, আব্রাহাম তামিম, সিদ্ধাত্য ও আনোয়ার।

বৃষ্টি, বই, গান আর এক বুক অপেক্ষার গল্প নিয়ে ‘নীল রেইনকোট’ দর্শকদের হৃদয়ে কতটা দাগ কাটতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X