বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের চলচ্চিত্র চাইলো অস্কার কমিটি 

বাংলাদেশের চলচ্চিত্র চাইলো অস্কার কমিটি। ছবি : সংগৃহীত 
বাংলাদেশের চলচ্চিত্র চাইলো অস্কার কমিটি। ছবি : সংগৃহীত 

৯৭তম অস্কারের জন্য চলচ্চিত্র চাইলো ‘অস্কার বাংলাদেশ কমিটি’। অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা)-এর জন্য চলচ্চিত্র চাওয়া হয়েছে। যার জন্য সিনেমা মনোনয়নের জন্য নির্মাতা মতিন রহমানকে চেয়ারম্যান করে ৭ সদস্যের ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠন করা হয়েছে।

এই কমিটির মাধ্যমে সিনেমা নির্বাচন করে ৯৭তম অস্কারে যাবে ঢাকা থেকে সিনেমা। এই মাধ্যম ছাড়া সরাসরি অস্কারে সিনেমা পাঠানোর সুযোগ নেই।

একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, বেশকিছু সর্তের মাধ্যমে সিনেমা নির্বাচন করবে বাংলাদেশের অস্কার কমিটি। যার প্রথম শর্ত হচ্ছে সিনেমাটিকে ১ নভেম্বর ২০২৩-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর আগে মুক্তি পেতে হবে। তাই নয়, এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি টানা ৭ দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে। এতে ইংরেজি সাব-টাইটেলসহ যেকোনও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশির্বাদ চলচ্চিত্র (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ২১ সেপ্টেম্বর, শনিবার বেলা ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর রবিন শামস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১০

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১১

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১২

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৩

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৪

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৫

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১৬

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৭

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৮

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৯

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

২০
X